Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wpcode-premium domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/eiimuhurte/public_html/wp-includes/functions.php on line 6170

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/eiimuhurte/public_html/wp-includes/functions.php:6170) in /home/eiimuhurte/public_html/wp-includes/feed-rss2.php on line 8
Middle East travel - Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে https://www.eimuhurte.com/tag/middle-east-travel/ চোখের পলকে খবর Sat, 18 Jul 2026 05:45:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.eimuhurte.com/wp-content/uploads/2026/05/cropped-Logo-with-new-color.jpg-32x32.jpeg Middle East travel - Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে https://www.eimuhurte.com/tag/middle-east-travel/ 32 32 আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের https://www.eimuhurte.com/international/us-reissues-middle-east-travel-warning-amid-heightened-regional-tensions/ Sat, 18 Jul 2026 05:34:36 +0000 https://www.eimuhurte.com/?p=547775 USA

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষই একে ওপরের উপর তীব্র হামলা শুরু করেছে। নতুন করে ঘটছে প্রাণহানির ঘটনা। এবার কি তাহলে ট্রাম্পের দেশ ইরানের উপর আরও ভয়ায়ক হামলা করতে চলেছে? আমেরিকার এক নির্দেশিকাতে এই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।  যারা ইরানে […]

The post আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

]]>
USA

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষই একে ওপরের উপর তীব্র হামলা শুরু করেছে। নতুন করে ঘটছে প্রাণহানির ঘটনা। এবার কি তাহলে ট্রাম্পের দেশ ইরানের উপর আরও ভয়ায়ক হামলা করতে চলেছে? আমেরিকার এক নির্দেশিকাতে এই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।  যারা ইরানে রয়েছেন তাঁদের উদ্দেশ্যেও দেওয়া  হয়েছে বিশেষ বার্তা। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার বার্তা দেওয়ার পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই ওই অঞ্চলে রয়েছেন, তাঁদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সরকারের তরফে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে, নিরাপত্তা সংক্রান্ত খবর নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে। পাশাপাশি যাঁরা মধ্যপ্রাচ্যে রয়েছেন, তাঁদের নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রেখে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

ইউরোপীয় বিমান নিরাপত্তা সংস্থাও মধ্যপ্রাচ্যের একাধিক আকাশপথ এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছে। যার জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও প্রভাব পড়ছে এবং বেশ কয়েকটি এয়ারলাইন্স বিকল্প রাস্তা ব্যবহার করছে।  আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে আগামী কয়েক দিন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল।  একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরিন, কুয়েত, কাতার, জর্ডন এবং পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এই অবস্থায় মার্কিন প্রশাসন আশঙ্কা করছে, সংঘাত আরও বাড়তে পারে। 

The post আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

]]>