অ্যামাজনকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা RSS ঘনিষ্ঠ জার্নালের

সম্প্রতি  'পাঞ্চজন্য' জার্নালটির সম্পাদক হিতেশ শঙ্কর নিজের ইন্সটাগ্রাম পেজে একটি কভার স্টোরি শেয়ার করেছেন। ওই কভার স্টোরিতে স্থান পেয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের একটি ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ‘ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ আখ্যা দিল আরএসএস ঘনিষ্ঠ জার্নাল ‘পাঞ্চজন্য’। সম্প্রতি এই জার্নালের পক্ষ থেকে একটি কভার স্টোরি প্রকাশ করা হয়েছে যেখানে অ্যামাজন কোম্পানিকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে, ‘এমন কি কাজ করে অ্যামাজন যে তাদের ঘুষ দেওয়ার প্রয়োজন পড়ে?’ সম্প্রতি অ্যামাজনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতেই ‘পাঞ্চজন্য’-এর এই কভার স্টোরি। 

সম্প্রতি  ‘পাঞ্চজন্য’ জার্নালটির সম্পাদক হিতেশ শঙ্কর নিজের ইনস্টাগ্রাম পেজে একটি কভার স্টোরি শেয়ার করেছেন। ওই কভার স্টোরিতে স্থান পেয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের একটি ছবি। ওই ছবির নীচেই লেখা হিন্দিতে লেখা  হয়েছে, ‘এমন কি কাজ করে অ্যামাজন যার জন্য তাদের ঘুষ দিতে হয়?  এই বৃহৎ সংস্থাটি কি ভারতের নিজস্ব ছোট ব্যবসা, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বাধীনতা এবং সংস্কৃতির জন্য কি ক্ষতিকারক হয়ে উঠতে পারে?’ 

উল্লেখ্য, গত সপ্তাহেই এই বিদেশি কোম্পানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও এক অজ্ঞাত কারণে অ্যামাজন কয়েকজন ভারতীয় অফিসারকে মোটা টাকা ঘুষ দিয়েছে। এমনকি কয়েকজন ভারতীয় উকিলকে প্রায় ৮৫০০ কোটি টাকা পারিশ্রমিক দিতে হয়েছে তাদের। এই অভিযোগ শুনেই নড়েচড়ে বসেছে অ্যামাজন। ইতিমধ্যেই কি কারণে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে তার কারণ অনুসন্ধান করতে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যদি এই ঘুষ লেনদেনের বিষয়টি সত্যি হয় তাহলে এই অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর সাজা দেওয়া হবে। 

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও