পাঞ্চজন্যকে পাল্টা ‘পাঞ্চ’ অ্যামাজনের

এদিন এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারির সময়ে ভারতের প্রায় ৩ লক্ষ নতুন বিক্রেতা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে সাড়ে চারশোরও বেশী শহরের প্রায় ৭৫০০০ স্থানীয় দোকান এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘণ্টার মধ্যেই আরএসএস ঘনিষ্ঠ জার্নাল পাঞ্চজন্যকে যোগ্য জবাব দিল মার্কিন ই-কমার্স কোম্পানি অ্যামাজন। পাঞ্চজন্যের সম্পাদক হিতেশ শঙ্কর অ্যামাজনকে দেশের আর্থিক এবং বানিজ্যিক স্বাধীনতার জন্য ক্ষতিকারক বলার পরেই অ্যামাজন সংস্থার পক্ষ থেকে সোমবার দুপুরে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, করোনাকালে দেশের ছোট, বড় একাধিক স্বাধীন ব্যবসাকে লাভের মুখ দেখাতে একাধিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে অ্যামাজন।

এদিন এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারির সময়ে ভারতের প্রায় ৩ লক্ষ নতুন বিক্রেতা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে সাড়ে চারশোরও বেশী শহরের প্রায় ৭৫০০০ স্থানীয় দোকান এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই দোকানগুলির  মধ্যে রয়েছে, আসবাবপত্র, ওষুধ, প্রসাধনী, ইলেকট্রনিক জিনিস, মোবাইল, পোশাক, চিকিৎসা পণ্যের মতো একাধিক দোকান। 

পাশাপাশি অ্যামাজনের পক্ষ থেকে ওই বিবৃতিতে বলা হয়েছে শুধুমাত্র মেট্রো শহর নয়, একাধিক ছোট শহরের ব্যবসায়ীরাও  নিজেদের ব্যবসাকে সমগ্র বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। অ্যামাজনের হাত ধরেই আজ দুশোরও বেশী ভারতে তৈরি পণ্য বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি  ‘পাঞ্চজন্য’ জার্নালের সম্পাদক হিতেশ শঙ্কর নিজের ইনস্টাগ্রাম পেজে একটি কভার স্টোরি শেয়ার করেছেন। ওই কভার স্টোরিতে স্থান পেয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের একটি ছবি। ওই ছবির নীচেই লেখা হিন্দিতে লেখা  হয়েছে, ‘এমন কি কাজ করে অ্যামাজন যার জন্য তাদের ঘুষ দিতে হয়?  এই বৃহৎ সংস্থাটি কি ভারতের নিজস্ব ছোট ব্যবসা, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বাধীনতা এবং সংস্কৃতির জন্য কি ক্ষতিকারক হয়ে উঠতে পারে?’ এরপরেই এই জার্নালকে পাল্টা জবাব দিতে সংস্থার তরফ থেকে সোমবার দুপুরে এই লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।  

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের