কম খরচে বিমানে সফর! জানেন কীভাবে চেক ইন লাগেজ না থাকলেই মিলবে সস্তার টিকিট?

Share:

নিজস্ব প্রতিবেদন: বিমানযাত্রাকে আরও সাশ্রয়ী করতে নতুন ভাড়া কাঠামো চালু করল IndiGo। এবার যেই যাত্রীদের চেকইন লাগেজ থাকবে না, শুধুমাত্র কেবিন ব্যাগ নিয়ে ভ্রমণ করবেন, তাঁদের জন্য কম দামের ‘IndiGo Lite’ ফেয়ার চালু করেছে সংস্থাটি। এই উদ্যোগে টিকিটের খরচ অনেকটাই কমতে পারে বলে জানানো হয়েছে। নতুন এই ভাড়া মূলত সেই যাত্রীদের জন্য, যাঁরা স্বল্প সময়ের সফরে শুধুমাত্র একটি কেবিন ব্যাগ নিয়েই ভ্রমণ করেন। এই টিকিটে যাত্রীরা সর্বাধিক ৭ কেজি কেবিন ব্যাগ বহন করতে পারবেন। চেক ইন লাগেজ, পছন্দের আসন, খাবার বা অন্যান্য অতিরিক্ত পরিষেবা চাইলে আলাদা করে মূল্য দিয়ে যোগ করতে হবে।

সংস্থার দাবি, ‘পে ফর হোয়াট ইউ ইউজ’ নীতির ভিত্তিতে তৈরি এই পরিষেবায় যাত্রীরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবার জন্যই অর্থ দেবেন। ফলে যাঁদের অতিরিক্ত সুবিধার দরকার নেই, তাঁদের বিমানযাত্রা আরও সস্তা হবে। বর্তমানে চড়া বিমান ভাড়ার মধ্যে এই ধরনের ‘আনবান্ডলড’ ফেয়ার যাত্রীদের জন্য লাভজনক হতে পারে। বিশেষ করে ব্যবসায়িক সফর বা এক দু’দিনের ট্রিপে যাঁরা হালকা ব্যাগেজ নিয়ে ভ্রমণ করেন, তাঁরা এই নতুন ফেয়ার থেকে বেশি উপকৃত হবেন। এই বিষয়ে ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি অফিসার অলোক সিং জানিয়েছেন, “যারা কম লাগেজ নিয়ে যাতায়াত করেন এবং শুধুমাত্র ব্যবহৃত পরিষেবার জন্য টাকা দিতে চান, তাদের কথা মাথায় রেখেই ‘ইন্ডিগো লাইট’ ডিজাইন করা হয়েছে। যাত্রীদের সুবিধাজনক এবং কম খরচে ভ্রমণের অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। এই উদ্যোগটি সেই চেষ্টারই একটি অংশ’।

এই ‘ইন্ডিগো লাইট’ ভাড়ায় টিকিট বুকিং ১ জুলাই থেকে ইতিমধ্যেই ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে শুরু হয়েছে। এই স্কিমের আওতায় যাত্রীরা ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ভ্রমণ করতে পারবেন। ইন্ডিগোর সমস্ত ডোমেস্টিক এবং আন্তর্জাতিক নন স্টপ ফ্লাইটের ক্ষেত্রে এই নতুন ভাড়া প্রযোজ্য হবে। একমুখী, রাউন্ড ট্রিপ বা একাধিক শহরের যাত্রার জন্যও এই সুবিধা পাওয়া যাবে। প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্যই এই ব্যবস্থা রয়েছে। এই নতুন ভাড়া বেছে নেওয়া যাত্রীরা ইন্ডিগোর ‘ব্লুচিপ’ লয়্যালটি প্রোগ্রামের আওতায় পয়েন্ট পেতে এবং ব্যবহার করতে পারবেন। তবে, শিশুদের সঙ্গে ভ্রমণকারী, কর্পোরেট বুকিং এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে ‘ইন্ডিগো লাইট’ ভাড়া প্রযোজ্য হবে না বলে সংস্থাটি জানিয়ে দিয়েছে।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ