এই মুহূর্তে

ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় পেরিয়ে গেলে কী করবেন?জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: আজকাল নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা থেকে অনলাইন শপিং! সব ক্ষেত্রেই ক্রেডিট কার্ড ব্যবহার করছেন বহু মানুষ। সুবিধা যেমন আছে, তেমনই রয়েছে দায়িত্বও। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে আর্থিক ও আইনি দু’দিক থেকেই জটিলতা তৈরি হতে পারে। তাই আগে থেকেই ঝুঁকিগুলো জানা জরুরি।

সময়মতো বিল না দিলে কী কী সমস্যা হতে পারে?
১. মোটা অঙ্কের জরিমানা ও উচ্চ সুদ
বিলের নির্ধারিত তারিখ পেরিয়ে গেলে ব্যাঙ্ক প্রথমেই লেট ফি বা জরিমানা ধার্য করে। পাশাপাশি বকেয়া টাকার উপর বার্ষিক সুদের হার ৩০% বা তারও বেশি হতে পারে। এতে অল্প সময়েই ঋণের অঙ্ক অনেকটা বেড়ে যায়।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ছুটির তালিকা কত দীর্ঘ?জানুন…

২. ক্রেডিট স্কোরে বড় ধাক্কা
একবার পেমেন্ট মিস করলেই আপনার সিবিল (CIBIL) স্কোরে বড় প্রভাব পড়তে পারে। অনেক সময় ৫০ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে স্কোর। এর ফলে ভবিষ্যতে হোম লোন, গাড়ির লোন বা পার্সোনাল লোন পেতে সমস্যায় পড়তে পারেন।

৩. লোন আবেদন বাতিল হওয়ার আশঙ্কা
ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি লোন দেওয়ার আগে আপনার ক্রেডিট হিস্ট্রি যাচাই করে। নিয়মিত দেরি হলে লোন অ্যাপ্লিকেশন সরাসরি বাতিল হয়ে যেতে পারে।

৪. বারবার ফোন ও আইনি নোটিস
বকেয়া বাড়লে ব্যাঙ্ক বা রিকভারি এজেন্সি নিয়মিত ফোন করতে পারে। পরিস্থিতি গুরুতর হলে আইনি নোটিসও পাঠানো হতে পারে। এমনকি বাড়িতে গিয়েও যোগাযোগ করার নজির রয়েছে -যা সামাজিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

কী করবেন?
বিলের ডিউ ডেট ক্যালেন্ডারে মার্ক করে রাখুন।
সম্ভব হলে অটো-ডেবিট চালু করুন।
কেবল ‘মিনিমাম ডিউ’ না দিয়ে সম্পূর্ণ বকেয়া পরিশোধ করার চেষ্টা করুন।

খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং ক্রেডিট লিমিটের সম্পূর্ণটা ব্যবহার করবেন না। ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করলে তা আর্থিক সুবিধা দেয়, কিন্তু অসতর্কতা বড় সমস্যার কারণ হতে পারে। তাই সময়মতো বিল মিটিয়ে নিজের আর্থিক স্বাস্থ্য সুরক্ষিত রাখুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

আপনার সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে বুঝে নিন এই ৩ সহজ কৌশলে

যুদ্ধের আবহে স্বস্তি! একধাক্কায় ৮ হাজার টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

পেট্রোল বা গ্যাসের দরকারই পড়বে না, মাত্র ৫০ হাজার টাকায় মিলছে এই দুই চাকা

মোবাইলের ‘মাসিক’ রিচার্জ ২৮ দিন কেন? প্রশ্ন তুলেন রাঘব চাড্ডা

গুগল-অ্যামাজন-মাইক্রোসফট-এ হামলার হুমকি ইরানের, কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte