এই মুহূর্তে

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল, আকর্ষণীয় দামে পাবেন নতুন ফোন

নিজস্ব প্রতিনিধি: ভারতে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২১। ২৪শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট, চলবে ১লা অক্টোবর পর্যন্ত। একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে এই সেলে। জনপ্রিয় ছয়টি স্মার্টফোন কোম্পানি তাদের নতুন ফোন লঞ্চ করবে আসন্ন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল। মোটোরোলা, ওপ্পো, ভিভো, রিয়েলমি, পোকো এবং স্যামসাং, এই ছয় সংস্থার স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ফ্লিপকার্টের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি যে কবে তাদের বিগ বিলিয়ন ডে’জ সেল শুরু হবে, আর কবেই বা শেষ হবে।

অন্যদিকে আবার আগামী ২৪শে সেপ্টেম্বর দুপুর ১২.৩০ নাগাদ লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৫০ সিরিজ। এর সঙ্গে রিয়েলমি ব্যান্ড ২ এবং স্মার্ট টিভি নিও ৩২ ইঞ্চিও লঞ্চ হতে পারে।

Realme-র লেটেস্ট Narzo 50 Series লঞ্চ হতে চলেছে ২৪শে সেপ্টেম্বর, ২৭শে সেপ্টেম্বর Oppo তার নতুন ফোন নিয়ে আসছে। অন্য দিকে আবার ২৮শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে Samsung-এর নতুন M সিরিজ, Poco এবং Vivo তাদের স্মার্টফোন লঞ্চ করবে ৩০শে সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর Motorola তার নতুন ফোন নিয়ে হাজির হচ্ছে। তবে ফ্লিপকার্টের নয়া পোস্টারে ইঙ্গিত, পুজোর আগেই লোভনীয় সব অফার নিয়ে আরও একবার হাজির হতে চলেছে বিগ বিলিয়ন ডে সেল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কম দামে বেশি ডেটা! BSNL-এর নতুন অফারে চাপে Jio, Airtel ও Vi

নেই তেল খরচ, বাইক কিনলেই ছাড় ২৫০০০ টাকা, সাথে দেড় লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি     

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ