পুজোর আগেই দু’টি নতুন মডেল আনছে NOKIA

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনা সংস্থা HMD Global বর্তমানে মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়াকে (Nokia) কিনে নিয়ে ওই ব্র্যান্ডে ব্যবসা করছে। নোকিয়ার মোবাইল ফোন এমনিতেই জনপ্রিয়, আর এখন তাঁরা অ্য়ান্ড্রয়েড (Android) প্ল্যাটফর্মে চলে আসায় এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। চলতি সময়ে HMD Global একের পর এক নোকিয়া মডেল বাজারে নিয়ে এসে অন্যান্য মোবাইল প্ৰস্তুতকারী সংস্থাকে টেক্কা দিচ্ছে।

আগামী মাসেই দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হচ্ছে। আর করোনা অতিমারী কাটিয়ে মানুষ উৎসবে মাতবে বলেই আশাবাদী ব্য়বসায়ী মহল। এই পরিস্থিতিতে নোকিয়া বাজারে এনেছে দু’টি নতুন মডেল। সূত্রের খবর, নোকিয়া তাঁদের নতুন মডেল G50 এবং T20 বাজারে লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ৬ অক্টোবর দুটি মডেল লঞ্চ করতে চলেছে নোকিয়া। এরমধ্য়ে নোকিয়া G50 মডেলটি 5G সাপোর্টে চলবে। আর তাঁদের T20 মডেলটি হল অ্য়ান্ড্রয়েড ট্য়াবলেট।

নোকিয়া G50 মোবাইল ফোনটি বড় স্ক্রিনে আসছে বলে সূত্রের খবর। এটি ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ বাজারে আসছে। ফোনটি চলবে শক্তিশালী Qualcomm Snapdragon 480 processor-এর সাহায্যে। প্রসঙ্গত, এই একই প্রসেসর ব্যবহার হয়েছে নোকিয়া X10, X20 ও XR20 মডেলগুলিতে।

নোকিয়ার G সিরিজের মোবাইল ফোনগুলির মধ্যে G50 মডেলটি সবচেয়ে বড় ও সুন্দর হতে চলেছে বলে জানা যাচ্ছে। এতে শক্তিশালী 4850mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দ্রুত চার্জ হবে। ছবি তোলার জন্য নোকিয়া ক্যামেরা এমনিতেই দারুণ। G50 মডেলেও ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা থাকছে। অনেকটা G20 মডেলের মতোই ডিজাইন হবে এই ফোনটির।

অপরদিকে নোকিয়ার T20 ট্যাবলেট ফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে সূত্রের খবর, অ্য়ান্ড্রয়েড বেসড এই নোকিয়া ট্যাবলেটটি ১০.৩৬ ইঞ্চির বড় ডিসপ্লেতে আসতে পারে। জানা যাচ্ছে এতে থাকবে সাম্প্রতিকতম Android 11 ভার্সান। আর এতে 4G ও ওয়াইফাই সুবিধা থাকবে। পুজের মুখে দুটি মডেল নিয়ে এসে অন্য়ান্য়দের চাপে ফেলতে চাইছে নোকিয়া।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের