ট্রেনের কামরায় রেস্তোরাঁ, আয় বাড়াতে নতুন উদ্য়োগ রেলের

এই করোনাকালে ভারতীয় রেল আয় বাড়াতে নিত্য়নতুন উদ্য়োগ নিচ্ছে। এবার তাঁরা এক অন্য়ধরণের উদ্য়োগ নিতে চলেছে, যা জনপ্রিয় হলে আগামীদিনে রেলের স্থায়ী আয়ের উৎস হতে পারে এই পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই করোনাকালে ভারতীয় রেল আয় বাড়াতে নিত্য়নতুন উদ্য়োগ নিচ্ছে। এবার তাঁরা এক অন্য়ধরণের উদ্য়োগ নিতে চলেছে, যা জনপ্রিয় হলে আগামীদিনে রেলের স্থায়ী আয়ের উৎস হতে পারে এই পরিকল্পনা। এবার রেলমন্ত্রক উদ্য়োগী হল বিভিন্ন বড় স্টেশনে রেল কোচ রেস্তোরাঁ তৈরি করার। ইতিমধ্য়েই পশ্চিম মধ্য রেল জব্বলপুর এবং ভোপাল ডিভিশনের অধীনে মধ্য়প্রদেশে সাতটি বড় স্টেশনে রেল কোচ রেস্তোরাঁ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় রেল সম্প্রতি যাত্রীভাড়া ও পণ্য়ভাড়া বাদে অন্য় উপায়ে আয় বাড়াতে চাইছে। রেলকর্তারা পরিকল্পনা করেছে পুরনো ট্রেনের কোচগুলি সংস্কার করে ঝাঁ চকচকে রেল কোচ রেস্তোরাঁয় রূপান্তরিত করা হবে। তবে এই রেল কোচগুলি রেস্তোরাঁতে রূপান্তরিত হওয়ার পরেও সেগুলি ভারতীয় রেলওয়ের সম্পত্তি হিসাবেই থাকবে বলে জানিয়েছে রেলমন্ত্রক। আর পাঁচ বছরের চুক্তিতে ওই রেস্তোরাঁ কোনও বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হবে। পশ্চিম মধ্য় রেলের তরফে জানানো হয়েছে, প্রতিটি রেল কোচ রেস্তরাঁর বাইরে ২০০ বর্গফুট জায়গা ওই সংস্থাকে প্রদান করা হবে ব্য়বহারের জন্য়। এই উদ্য়োগে পশ্চিম মধ্য় রেল বাড়তি ৪.৮ কোটি টাকা আয় করবে প্রতি বছর।

পশ্চিম মধ্য় রেল সূত্রে জানা যাচ্ছে, জব্বলপুর ডিভিশনের জব্বলপুর, মদন মহল, কাটনি,  সাতনা, রেওয়া স্টেশনে এই ধরণের রেল কোচ রেস্তরাঁ তৈরির পরিকল্পনা নিয়েছে। অপরদিকে, ভোপাল, হাবিবগঞ্জ, ইটারসি স্টেশনেও এই নতুন রেস্তোরাঁ তৈরি করছে রেল।  জব্বলপুর এবং ভোপাল স্টেশনে ইতিমধ্য়েই রেল কোচ রেস্তোরাঁ চালু হয়ে গিয়েছে।

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার