Loading live market data...
Loading active stocks...
Connecting...

JIOর বাম্পার অফার! মাত্র ৫১ টাকায় আনলিমিটেড ৫জি ডেটা

Share:

নিজস্ব প্রতিনিধি :  এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য় সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও। নিজের গ্রাহকদের আকৃষ্ট করতে দেশের সবচেয়ে বড় টেলিকম  সংস্থা জিও দিচ্ছে ৫১ টাকায় আনলিমিটেড ডেটা। যে গ্রাহকদের কাছে ৫জি নেটওয়ার্ক রয়েছে, তাঁরাই এই সুবিধা পাবেন। অর্থাৎ গ্রাহকের কাছে ৫জি ফোন থাকতে হবে।

এই রিচার্জ প্ল্যানটিতে কী পাচ্ছেন গ্রাহকরা? এই প্ল্যানে গ্রাহকরা ৩ জিবি উচ্চগতি সম্পন্ন ডেটা পাবেন। গ্রহাকরা নিজেদের অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে এই ৫১ টাকার প্ল্যান যুক্ত করে আনলিমিটেড ডেটা পেতে পারবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জিও এর ১০১ টাকা এবং ১৫১ টাকার প্ল্যানের সাবস্ক্রাইবারও আনলিমিটেড ৫জি ডেটার সুযোগ সুবিধা পাবেন। জিও গ্রাহক যাঁরা রয়েছেন, তাঁরা এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। ৫১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রিলায়েন্স জিও গ্রাহকদের দিচ্ছে ৩ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা।  ১০১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ৬ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি পরিষেবা। ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে জিও দিচ্ছে ৯ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি সার্ভিস।

সম্প্রতি, রিলায়েন্স জিও একটি নতুন পরিকল্পনা এনেছে। ১০০ টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। এই প্ল্যানে গ্রাহকরা জিও হটস্টার-র ৯০ দিনের সাবস্ক্রিপশন ও ৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানটি ব্যবহারকারীরা মোবাইল এবং স্মার্ট টিভিতে উভয়তেই ব্যবহার করতে পারবেন। মোবাইল এবং টিভিতে জিও হটস্টার দেখতে পারবেন তাঁরা। জিও হটস্টার দেখেতে চাইলে শুধু মাত্র মোবাইলের জন্য খরচ করতে হয় ১৪৯ টাকা। সেখানে নতুন এই পরিকল্পনায় ১০০ টাকায় মিলবে সুযোগ।

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬