এই মুহূর্তে

Flipkart-র সহযোগিতায় বাজার দখলের লক্ষ্য PUMA-র

নিজস্ব প্রতিনিধি: Flipkart, এই মুহূর্তে দেশের ই-কমার্স সংস্থাগুলির মধ্যে একটি অন্যতম নাম। অনলাইনে যাবতীয় জিনিস কেনার এক বিশিষ্ট জায়গা হল এই Flipkart। আর খেলার সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা PUMA-কে চেনে না বর্তমানে এমন লোক খুব কমই রয়েছে। তবে সম্প্রতি এই দুই সংস্থার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। Flipkart-এর হাত ধরে বাজার দখলের লক্ষ্যে নামতে চলেছে PUMA।

 Flipkart এবং PUMA-র যুগলবন্দির মাধ্যমে মার্কেটে আসতে চলেছে ‘1DER by PUMA’ নামক নতুন স্পোর্টস রেঞ্জ। আর এটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। ‘1DER by PUMA’-র বিজ্ঞাপনের পোস্টারে তাঁর ছবিও দেখা গিয়েছে।

পঞ্জাব কিংসের অধিনায়ক জানান, ‘আমি এই বিষয়টার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পেরেছি তাই খুবই ভালো লাগছে। নতুন ডিজাইন বের করার ক্ষেত্রে সর্বদাই PUMA-র ডিজাইনারদের সঙ্গে আমি ছিলাম। ওদের Flipkart-র সঙ্গে যুক্ত হওয়ায় আশা করছি PUMA-র ব্যবসার আরও উন্নতি ঘটবে। ‘1DER by PUMA’ লঞ্চ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’

জানা গিয়েছে, চলতি মাসের ৩০ তারিখ থেকেই Flipkart অ্যাপে এবং PUMA-র সমস্ত শো-রমে এই নতুন ব্র্যান্ডের সব জিনিসগুলি পাওয়া যাবে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

আইসক্রিম ব্যবসা আলাদা করতেই লাভের মুখ, চমক হিন্দুস্তান ইউনিলিভারের

মমতার পথে হেঁটে কল্পতরু যোগী আদিত্যনাথ, ১০ লক্ষ বেকারকে চাকরি দেওয়ার ঘোষণা

মোদি থেকে রাহুলের কাছে পৌঁছেছে বিয়ের কার্ড, সচিনের ছেলে অর্জুনের সম্পত্তি কত?

স্বস্তি নেই! এক লাফে আরও ৯ হাজার বেড়ে ২ লক্ষ ৫৮ হাজার হল রুপোর দাম, সোনা কত?

6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতের বাজারে Oppo K14x 5G

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ