উঠছে ধর্মঘট, টানা পাঁচদিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক, চিন্তামুক্ত গ্রাহকরা

আগামী ২৫-২৬ মে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। তবে সেই ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন নিয়োগ, কর্মীদের বেতন বৈষম্য দূর করা, পদোন্নতি সমেত একগুচ্ছ দাবিদাওয়াকে কেন্দ্র করে আগামী ২৫-২৬ মে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। তবে সেই ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠন। এই নিয়ে গত কয়েকদিন ধরেই সেন্ট্রাল লেবার কমিশনারের অফিসে বৈঠক চলছিল। কিন্তু কিছুতেই সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছিল না। অবশেষে নিউ দিল্লিতে সেন্ট্রাল লেবার কমিশনারের অফিসে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজমেন্টের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনায় সবুজ ইঙ্গিত মিলতেই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠন।

কাজেই যে ভয়টা পাচ্ছিলেন গ্রাহকরা, পাঁচদিন দেশজুড়ে স্টেট ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার, আপাতত সেটি হচ্ছে না। এর আগে গত বৃহস্পতিবার (২১ মে), সেন্ট্রাল লেবার কমিশনারের দফতরে সংগঠন এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল। কিন্তু বৈঠকে কোনও সমাধান হয়নি। জানা যায়, বৈঠকে সেন্ট্রাল লেবার কমিশনারের তরফে বারবার ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে সাড়া দেয়নি কর্মী সংগঠন। এই নিয়ে গতকাল শনিবার (২৩ মে) আবারও আলোচনায় বসেছিল দুই পক্ষ। সেখানেই অবশেষে সমাধান হয়।

এদিকে গতকাল ২৩ মে ফোর্থ স্যাটারডে হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল, আজ ২৪ মে রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ রয়েছে, আর ২৫-২৬ মে ব্যাঙ্ক ধর্মঘট হলে আরও দুই দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকত। আর ২৭ মে বকরি ঈদের ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা ছিল। সুতরাং পরপর পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকলে গ্রাহকরা ভোগান্তির মুখে পড়তেন। কিন্তু আপাতত সেই সম্ভাবনা আর নেই। কারণ পশ্চিমবঙ্গ সরকার বকরি ঈদের জন্যে বুধবারের ছুটি বাতিল করেছে এবং বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। আসলে নিরাপদ হওয়ার কারণে দেশের বেশিরভাগ মানুষই SBI-এ গ্রাহক পরিষেবা গ্রহণ করেন। তাই একটানা এতদিন এ বিলাই-এর পরিষেবা বন্ধ থাকতে ভোগান্তির মুখে পড়তে হবে গ্রাহকদের।

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর

সিকিমে প্রবল দুর্যোগ, জলস্তর বৃদ্ধি, যান চলাচল বন্ধ ম্যাঙ্গান-চুংথাং সড়কে

নন্দীগ্রাম–হলদিয়া ব্রিজের প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী, তৎপর জেলা প্রশাসন

কসবায় জাভেদ খানের অফিসে নোটিস কলকাতা পুরসভার, সরগরম এলাকা

পার্টি অফিসে মজুত অস্ত্র-বোমা! গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা

১১ জনকে ধর্ষণ করে খুন, ১২ বছরেও ফাঁসির সাজা কার্যকর হয়নি ধর্ষকের

৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ