এই মুহূর্তে

ইলেকট্রিক স্কুটারে বারবার আগুন , OLA- র সিইওর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে দ্রুত উত্থান ঘটানো সংস্থা Ola Electric সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কের মুখে পড়েছে। ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনার পর এবার গ্রাহক পরিষেবা সংক্রান্ত গুরুতর অভিযোগ সামনে এসেছে। গোয়ার এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আইনি স্তরে পৌঁছেছে এবং সংস্থার শীর্ষ নেতৃত্বের ওপরও চাপ তৈরি হয়েছে। এই ঘটনায় সংস্থার CEO ও প্রতিষ্ঠাতা ভাবিশ আগরওয়াল-এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে গোয়া ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন।

অভিযোগ অনুযায়ী, গ্রাহক মেরামতির জন্য বাইক জমা দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও সেটি ফেরত পাননি।এই ঘটনা প্রীতিশ চন্দ্রকান্ত ঘাড়ি নামে এক গ্রাহকের অভিযোগ ঘিরে। অভিযোগ অনুযায়ী, তিনি সংস্থার কাছ থেকে একটি ইলেকট্রিক বাইক কিনেছিলেন। পরে বাইকে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে মেরামতির জন্য কোম্পানির কাছে জমা দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাইক ফেরত পাননি, এমনকি বাইক কোথায় আছে সে সম্পর্কেও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। অথচ গ্রাহক আগেই সম্পূর্ণ দাম পরিশোধ করেছিলেন।

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি কমিশনের নির্দেশে বলা হয়, গ্রাহকের কাছ থেকে পূর্ণ মূল্য নেওয়ার পর সংস্থার এই আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। কমিশন CEO-কে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। তবে নির্ধারিত দিনে হাজির না হওয়ায় কমিশন আরও কঠোর পদক্ষেপ নেয়।এরপর বেঙ্গালুরু পুলিশ -কে নির্দেশ দিয়ে জমানতযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রায় ১.৪৭ লক্ষ টাকার জমানতের শর্তে এই পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি বেঙ্গালুরু শহরের ঠিকানায় কার্যকর করার কথা বলা হয়েছে। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিটে। এই মামলাটি এখন শুধু গ্রাহক অধিকারের প্রশ্ন নয়, বরং বড় কর্পোরেট সংস্থার জবাবদিহিতার বিষয় হিসেবেও গুরুত্ব পাচ্ছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

১১ দিনে ৩১ হাজার টাকা কমল রুপো, যুদ্ধের আবহে সস্তা সোনাও

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

লোভ দেখিয়ে আট বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক তিন নাবালক

মধ্যরাতে বাংলার প্রশাসনে রদবদল!‌ প্রতিবাদে ওয়াকআউট তৃণমূল সাংসদদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ