ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছাগলের সারা শরীরে সাঁটানো নোট। কখনও পার্কিং লটে ছোটাছুটি করছে, কখনও আবার গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা। এমনই এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছিল ক্যামেরায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। কিন্তু ছাগলটির গায়ে কে বা কারা নোট সাঁটিয়ে দিয়েছিল? আর সেই নোটের সঙ্গেই কি জড়িয়ে রয়েছে তার মৃত্যুর রহস্য? এই প্রশ্নই তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

ঘটনাটি ফ্লোরিডার হিয়ালিয়াহ এলাকার। ছাগলটির নাম ভ্যালর। সম্প্রতি তার শরীরে নোট সাঁটানো অবস্থায় একটি পার্কিং লটে ঘুরে বেড়ানোর ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, ছাগলটির সারা গায়ে নোট লাগানো। আশপাশ দিয়ে একের পর এক গাড়ি যাতায়াত করছে। সেই পরিস্থিতিতে প্রাণভয়ে ছোটাছুটি করছে সে। কী উদ্দেশ্যে এমন ভাবে ছাগলটির শরীরে নোট লাগানো হয়েছিল, তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু এর পরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ওয়েস্টল্যান্ড মলের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভ্যালরের। ফলে ছাগলটির শরীরে নোট সাঁটানোর ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হিয়ালিয়াহ পুলিশ। পশুর প্রতি কোনো নিষ্ঠুর ব্যবহার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন এক ব্যবসায়ী। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছিল, কেনই বা ছাগলটির গায়ে নোট সাঁটানো হয়েছিল, সেই রহস্যের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে