রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটনের ভরা মরশুমে ব্যাবসায়ীরা বিপুল অঙ্কের ব্যবসা করেন একথা সকলের জানা। কিন্তু পর্যটনের ভরা মরশুম ছাড়াও পাহাড়ের বুকে ছোট্ট একটি দোকানে চা-ম্যাগি বিক্রি করে প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকার ব্যবসা করছেন এক যুবক। রোহতাং পাসের এই বিক্রেতার আয়ের হিসাব শুনে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। কীভাবে অফ-সিজনেও এমন রমরমা ব্যবসা? সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের করা ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।  

জানা গিয়েছে, কনটেন্ট ক্রিয়েটর হর্ষ চৌহান রোহতাং পাসে ঘুরতে গিয়ে ওই ম্যাগি বিক্রেতার সঙ্গে কথা বলেন। পর্যটনের অফ-সিজনেও তাঁর প্রতিদিন কত আয় হয়, তা জানতে চান তিনি। উত্তরে ওই বিক্রেতা জানান, প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ প্লেট ম্যাগি বিক্রি হয় তাঁর দোকানে। প্রতিটি প্লেটের দাম ১০০ টাকা। অর্থাৎ, শুধু ম্যাগি বিক্রি করেই দৈনিক আয় হচ্ছে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। তবে চমকে দেওয়ার মতো হিসাব রয়েছে চা বিক্রিতে। ওই বিক্রেতার দাবি, প্রতিদিন প্রায় ২০০ কাপ চা বিক্রি করেন তিনি। প্রতিটি কাপের দাম ৪০ টাকা। অর্থাৎ, শুধু চা বিক্রি থেকেই দৈনিক ৮ হাজার টাকা আসে। এর পাশাপাশি ডিম বিক্রি করেও কিছু টাকা উপার্জন হয়। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকার ব্যবসা করছেন তিনি।  

 

View this post on Instagram

 

এই ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ ওই বিক্রেতার ব্যবসায়িক বুদ্ধির প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, পাহাড়ের দুর্গম এলাকায় দোকান চালানোর খরচও কম নয়। সেখানে পণ্য পৌঁছে দেওয়ার পরিবহণ খরচ এবং প্রতিকূল আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। ভিডিওটি শেয়ার করে হর্ষ চৌহানও ছোট ব্যবসার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর বার্তা, কোনও ব্যবসাই ছোট নয়। 

 
 

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত