প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আগে স্বপ্নের মতো ফটোশ্যুট, সাজগোজও একেবারে মনের মতো। ছবিতে একটু অন্যরকম চমক আনতে হাতে ধরে আছে একগুচ্ছ বেলুন আর পেছনে সমুদ্র। কিন্তু সেই বেলুনই যে এমন বিপদের কারণ হয়ে দাঁড়াবে, তা বোধহয় কল্পনাও করেননি কনে! আচমকা জোরে হাওয়া বইতে শুরু করতেই বেলুনের টানে প্রায় মাটি ছেড়ে উড়ে যাওয়ার সমান অবস্থা তাঁর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ফটোগ্রাফারের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। ইস্তানবুলের এই ঘটনার ভিডিওই এখন নজর কেড়েছে নেটদুনিয়ায়।

ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তানবুলে। বসফরাস প্রণালির কাছে বিয়ের আগে ফটোশ্যুট করছিলেন এক তরুণী। ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে হাতে ছিল বেশ কয়েকটি বড় মাপের বেজ রঙের বেলুন। চারপাশের মনোরম পরিবেশে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই আবহাওয়ার মেজাজ বদলে যায়। জোরালো হাওয়ার ঝাপটা এসে লাগে তাঁর হাতে ধরা বেলুনগুলিতে। হাওয়ার এমনই দাপট ছিল যে, বেলুনের টানে ভারসাম্য হারিয়ে ফেলেন তরুণী। তাঁকে টেনে নিয়ে যেতে থাকে কাছের সমুদ্রপ্রাচীরের দিকে। মুহূর্তের জন্য মনে হচ্ছিল, পা মাটি থেকে উঠে গিয়ে হাওয়ায় ভেসে যাবেন তিনি! পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসেন ফটোগ্রাফার। কনেকে ধরে ফেলেন তিনি। তাঁর তৎপরতার জেরেই আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পান হবু কনে।

আরও পড়ুন: খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও আঘাত পাননি ওই তরুণী। আতঙ্কের মুহূর্ত কাটিয়ে শেষ পর্যন্ত ফটোশ্যুটও সম্পূর্ণ করেন তিনি। তবে যে ছবি তোলার জন্য এত আয়োজন, সেই শ্যুটের অভিজ্ঞতা যে সহজে ভোলার নয় তা বলাই বাহুল্য। সাধারণত বিয়ের আগের ফটোশ্যুটে নানা রকমের সৃজনশীল আয়োজন থাকে। কখনও ফুল, আবার কখনও একগুচ্ছ বেলুন, আবার ডেকোরেশনের জন্য অনেক কিছু ব্যবহার করা হয় ছবিকে আকর্ষণীয় করে তুলতে। কিন্তু ইস্তানবুলের এই ঘটনা মনে করিয়ে দিল, খোলা জায়গায় এমন ফটোশ্যুটের সময় আবহাওয়ার দিকেও নজর রাখা জরুরি। নইলে স্বপ্নের মতো মুহূর্ত নিমেষেই বিপজ্জনক অভিজ্ঞতায় পরিণত হতে পারে ।

আরোহী স্ত্রী কেট মিডলটন, মুম্বাইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…