বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে ওঠার আগে নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে চান প্রত্যেক যাত্রী। কিন্তু সেই নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলতে গিয়ে যদি অপমানিত হতে হয় তাহলে পরিস্থিতি বিগড়াতে বেশি সময় লাগে না। বিমানের জানালার একটি অংশ আলগা থাকায় যাত্রীরা উদ্বেগ প্রকাশ করছিলেন এবং এই বিষয়টি নিয়ে বিমানকর্মীর সঙ্গে কথা বলেন। নিরাপত্তা নিশ্চিত করার বদলে যাত্রীদের বিমান থেকে নেমে যাওয়ার কথা বলার অভিযোগ উঠেছে বিমানকর্মীর বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ঘিরে চর্চা শুরু হয়েছে।  

ভাইরাল হওয়া ভিডিও-য় দেখা গিয়েছে, বিমানের ভিতরে জানলার পাশে থাকা একটি অংশ ঠিকমতো লাগানো নেই বলে অভিযোগ করছেন যাত্রীরা। বিষয়টি দেখে তাঁরা বিমানকর্মীদের কাছে জানতে চান, এই অবস্থায় বিমানটি আদৌ নিরাপদ কি না। তাঁদের বক্তব্য, বিমানের মতো পরিবহণে সামান্য ত্রুটিও যাত্রীদের উদ্বেগের কারণ হতে পারে। তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ, যাত্রীদের আশ্বস্ত করার পরিবর্তে এক বিমানকর্মী তাঁদের বলেন, বিমানে কোনও সমস্যা নেই। যাঁরা উড়তে চান না, তাঁরা নেমে যেতে পারেন। তাকে বলতে শোনা গিয়েছে, ‘জিসকো নেহি ফ্লাই করনা, ও নিকাল লো।’ কিন্তু এই উত্তরে সন্তুষ্ট হননি যাত্রীরা। তাঁদের পাল্টা প্রশ্ন, বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা কি তাঁদের দোষ?

 

View this post on Instagram

 

আরও পড়ুন: উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

ভিডিও-তে আরও দেখা যায়, এক যাত্রী গোটা ঘটনার ভিডিও রেকর্ড করতে চান। তাতেও আপত্তি জানাননি বিমানকর্মী। বরং তিনি বারবার দাবি করেন, বিমানটি নিরাপদ এবং তার দায়িত্ব তাঁরা নিচ্ছেন। কিন্তু যাত্রীদের প্রশ্ন, শুধু আশ্বাস দিলেই কি নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়? ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিমান সংস্থার কর্মীদের ব্যবহার এবং যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিও থেকে জানলার ওই অংশের প্রকৃত অবস্থা কিংবা বিমানটির কোনও নিরাপত্তা পরীক্ষা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

 

 

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের