চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোমণ্ডপে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাসিনার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর সময়ে দেশজুড়ে হামলার ঘটনায় আন্তর্জাতিক স্তরে দেশের মুখ পুড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি একাধিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর তাতেই চাপে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি অবিলম্বে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনও গড়িমসি করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে পুজোমণ্ডপ ও মন্দিরে লাগামছাড়া হামলার ঘটনা রুখতে ব্যর্থ হওয়ায় পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিক সম্মেলনে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতেও আহ্বান জানিয়েছেন তিনি।’

অন্যদিকে, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ডের বলে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন র‍্যাবের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। একশ্রেণির ষড়যন্ত্রকারী এখন সেই ভিডিওকে নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ড বলে চালাচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ