বিজেপির হোলটাইমারদের নিয়ে দলকে সতর্ক করে দিলেন মমতা

একুশের মঞ্চ থেকেই মমতা দিলেন বার্তা দলকে। বিজেপির ‘হোলটাইমার’দের ওপর নজরদারি করার জন্য। সতর্ক করে দিলেন দলের নেতাকর্মীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে আবারও দলের ‘হোলটাইমার’দের ফেরাচ্ছে বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্ব। গত বিধানসভা ভোটের কয়েক মাস আগে থেকে জেলায় জেলায় সর্বক্ষণের কর্মী পাঠিয়েছিল বিজেপি। ভোটে হারের পরে তাঁদের তুলে নেওয়া হয়েছিল। কিন্তু গত ১৪ মাসে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, দেশজুড়ে বিজেপির দাপট এক থাকলেও বাংলায় তাঁদের পায়ের নীচের মাটি ক্রমশ সরে যাচ্ছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে যাতে বাংলায় বিজেপির পায়ের তলার মাটি ফের শক্ত করে তোলা যায় তার জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২জন করে ‘হোলটাইমার’ ফেরাচ্ছে বঙ্গ বিজেপি। অগস্ট মাস থেকেই এই ‘হোলটাইমার’-রা তাঁদের কাজ শুরু করে দেবেন। এরা সবাই হবেন সংঘের কর্মী। আদতে যারা সংঘের চোখ, নাক, কান হিসাবে কাজ করে যাবেন। এবার এদের আগমন ঘিরেই দলের নেতা, কর্মী ও সমর্থকদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একুশের মঞ্চ(21 July) থেকেই তিনি দিলেন বার্তা দলকে(TMC) বিজেপির এই ‘হোলটাইমার’দের ওপর নজরদারি করার জন্য।

এদিন মমতা দলের সর্বস্তরের নেতা ও কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘বিজেপি এলাকায় এলাকায় আবার লোক পাঠাচ্ছে। এদের ওপর একটু নজর রাখবেন। কার বাড়ি যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কী কথা বলছে, কী করছে, কোথায় কোথায় যাচ্ছে, কী খাচ্ছে এই সব কিছুই নজর রাখবেন। কিছু ভুলভাল চোখে পড়লেই দলের নেতাদের জানাবেন। ভোট আসছে তো তাই সুড়সুড়ি দেওয়ার লোক পাঠাচ্ছে। এই দাঙ্গাবাজ সরকারকে আর চাই না। সব সময় খালি ভেদাভেদ করে যাচ্ছে। হিন্দু-মুসলিম-মাড়োওয়াড়ি ভাগ করে যাচ্ছে সারাক্ষণ। এদের একদম হালকা ভাবে নেবেন না। মানুষকে সতর্ক রাখতে হবে যাতে ভুলভাল বুঝিয়ে চলে না যায়। বাংলাকে কোনও ভাবেই অশান্ত হতে দেওয়া যাবে না। কড়া নজর রাখুন এদের ওপর।’ বস্তুত মমতা এদিন এই বিষয়ে দলের নেতা ও কর্মীদের সতর্ক করে দিলেও বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই হোলটাইমারদের নিয়ে দলের অন্দরেই অসন্তোষ রয়েছে। কেননা এদের উপস্থিতিতে দলের জেলা কমিটির নেতাদের ক্ষমতা চূড়ান্ত খর্ব করে দিতে চাইছে দলের রাজ্য কমিটি।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর