যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল আত্মহত্যা করেছেন সহ উপাচার্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এল সেই তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস। এমনটাই তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। মানে রহস্য মৃত্যু বা খুন নয়।  প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক সমস্যার জেরে মানসিক অবসাদে ভুগেই আত্মহত্যা (SUICIDE) করেছেন তিনি। গতকাল তাঁর মৃত্যুর পর আজ, বিশ্ববিদ্যালয় ছিল বন্ধ।

উল্লেখ্য, গতকাল প্রয়াত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ। গতকাল দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য।

বুধবার সকালে সহ উপাচার্যের দেহ উদ্ধার হয়েছিল। তিনি থাকতেন রিজেন্ট পার্ক থানা এলাকার রিজেন্ট পার্ক এস্টেটের বাড়িতে। জানা গিয়েছে, দুপুর ১ টা ৩০ নাগাদ তাঁর বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা। তাঁকে আনতে পৌঁছেছিল গাড়িও। তবে ডাকাডাকি করলেও মেলেনি সাড়া। তারপরেই ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। পরিচারিকা খবর দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যদের। এরপর পরিবারের তরফে খবর দেওয়া হয়েছিল স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। দুপুর আড়াইটা নাগাদ দরজা ভেঙে দেখা গিয়েছিল ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। এরপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা জানিয়েছিলেন, মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিলিং ফ্যান থেকে ঝুলছিল সহ উপাচার্যের দেহ। গলায় প্যাঁচানো ছিল ক্যারাটের বেল্ট। পুলিশ সূত্রে খবর, তাঁর পরিবআর সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল আত্মহত্যা করেছেন সহ উপাচার্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এল সেই তথ্য।

তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলেছিলেন একাধিকবার। তাঁর জ্ঞান ও বোঝানোর ক্ষমতা আকৃষ্ট করত পড়ুয়াদের। অতিথি অধ্যাপক হিসেবে পড়িয়েছেন বাংলা বিভাগেও। তিনি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ স্টাডিজ স্কুলের সঙ্গে।

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৮ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের