কাশ্মীর এইমসে গুরুত্বপূর্ণ পদ শূন্য

এই তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরার পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের অবন্তীপোরার এইমসের দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না এক্সিকিউটিভ ডিরেক্টর। একই অবস্থা দেশের আরও ৪ টি এইমসের (AIIMS)। এই তথ্যই তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)।

বিভিন্ন হিংসার ঘটনায় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কাশ্মীর। অভিযোগের তালিকায় রয়েছে, সাধারণ নাগরিকের উপর আক্রমণ, পুলিশের ওপর আক্রমণ এবং রাজনৈতিক হত্যা- রয়েছে সবকিছুই।

এক্সিকিউটিভ ডিরেক্টর নেই ভোপাল, দারভাঙা ও ভুবনেশ্বরেও। এই তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরার পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দারভাঙা, ভোপাল ও ভুবনেশ্বরে শীঘ্রই এই পদে নিয়োগ করা হবে। তবে অশান্ত অবন্তী পোড়ার দায়িত্ব গ্রহণ করতে নারাজ এক্সিকিউটিভ ডিরেক্টর। সেই সঙ্গে এও জানানো হয়েছে, হরিয়ানার মানেথির এই রয়েছে প্রাথমিক পর্যায়ে। তাই এই পদে কাউকে নিযুক্ত করা হয়নি এখনও পর্যন্ত।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রক কার্যত মেনে নিয়েছে, দেশের বিভিন্ন স্থানের এইমসগুলিতে প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা যথেষ্ট কম।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের