হাইকোর্টে ধাক্কা ইডির, রাজ্যেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়

ইডির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল কল্যানী বা দিল্লি এইমসে  চিকিৎসার করানোর। বিচারপতি বলেন, কল্যাণী এইমসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম (SSKM) বিতর্কে হাইকোর্টে (HIGH COURT) ধাক্কা খেল ইডি। বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চে ইডি (ED) গিয়েছিল ব্যাঙ্কশাল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন, চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না। প্রয়োজন পড়লে বাইরে থেকে চিকিৎসক আনানো যেতে পারে। এই খবর লেখা হচ্ছে শুনানি শুনে। উল্লেখ্য, স্থগিত রায়দান। 

ইডির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল কল্যানী এইমসে (AIIMS) বা দিল্লি এইমসে  চিকিৎসার করানোর জন্য। তবে বিচারপতি বলেন, কল্যাণী এইমসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনে ভাবা যেতে পারে দিল্লি বা ভুবনেশ্বর এইমসের কথা। তবে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। দিল্লি বা ভুবনেশ্বর এইমস থেকে চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা করানো যেতে পারে।

ইডির পক্ষ থেকে আইনজীবীদের দাবি ছিল, অসুস্থতার নাটক করছেন পার্থ। এসএসকেএমে ডনের মত ব্যবহার করছেন পার্থ। হাসপাতাল সহযোগিতা করছে না বলেও অভিযোগ। অন্যদিকে এসএসকেএমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর অবস্থা স্থিতিশীল তবে ব্লকেজ সহ একাধিক সমস্যা রয়েছে। ইডির দাবি ছিল, জোকা ইএসআইয়ের ওপরেও চাপ সৃষ্টি করা হয়েছিল। কল্যাণী বা দিল্লি এইমসে তাই চিকিৎসা করানোর। উল্লেখ্য, গতকাল প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, পার্থ সহ ২ জনের নামে বিকেল সাড়ে ৬ টা ও সন্ধ্যা সাড়ে ৯ টায় বিমানের দুটি টিকিট বুক করা হয়েছিল। শুনানির সময় রবিবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বলেন, রাজ্যে রেখেই চিকিৎসা করাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের