প্রয়াত ডেভিড ওয়ার্নার

প্রয়াত কালজয়ী হলিউড ছবি 'টাইটানিক' এর অভিনেতা ডেভিড ওয়ার্নার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত কালজয়ী হলিউড ছবি ‘টাইটানিক’ এর অভিনেতা ডেভিড ওয়ার্নার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। সেই সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যা। এর জেরেই প্রয়াত হন প্রবীন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকে কাতর সমগ্র বিনোদন জগৎ। টাইটানিকে তাঁর নেতিবাচক চরিত্রে অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। অভিনয় জীবনে বহু ছবিতে অভিনয় করলেও টাইটানিক তাঁর অভিনয় জিবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলা যায়। 

শেষবার তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ম্যারি পপিনস রিটার্নস’ এ। বড়পর্দা-ছোটপর্দা সর্বত্রই কাজ করেছেন দাপিয়ে। দীর্ঘ ৫০ বছরের ফিল্মি কেরিয়ারে দর্শককে উপহার দিয়েছেন দারুণ দারুণ ছবি। তাঁর মৃত্যুর খবর জানাতে গিয়ে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, ”দীর্ঘ ১৮ মাস তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন এবং মারণ্রোগের সঙ্গে লরাই করে গিয়েছেন। তাঁর কর্মজীবন ৫০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি হরর ক্লাসিক থেকে শুরু করে বিভিন্ন ধারার ছবিতে কাজ করেছেন।” 

তাঁর পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “তিনি আমাদের কাছের মানুষ,আমরা তাঁকে ব্যাপকভাবে মিস করব। তিনি একজন দয়ালু, উদার এবং সহানুভূতিশীল মানুষছিলন। শুধু তাই নয় একজন বাবা হিসাবেও তিনি সেরা। তিনি আমাদের কাছে সারাজীবন এক অমূল্য স্থান অধিকার করে থাকবে।” 

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের