আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনিয়া-রাহুলের মালিকানাধীন সংস্থা সিল করে দিল ইডি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তল্লাশি চালানোর ২৪ ঘন্টা পার হতে না হতেই ন্যাশনাল হেরাল্ড (National Herald) ভবনে থাকা সোনিয়া গান্ধি-রাহুল গান্ধির মালিকানাধীন ইযাং ইন্ডিয়ার দফতর সিল করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আজ বুধবার বিকেলে দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্রের দফতর সিল করে দেওয়া হয়। পাশাপাশি ওই দফতরে যাতে কেউ ঢুকতে না পারেন, তার জন্য প্রবেশ পথে ব্যারিকেডও বসানো হয়। ইয়াং ইন্ডিয়ার দফতর সিল করার পাশাপাশি  ২৪ আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা আচমকাই আটোসাঁটো করা হয়েছে।  

দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরুর (Jawarlal Nehru) হাত ধরেই পথচলা শুরু করেছিল ন্যাশনাল হেরাল্ড (National Herald)। কিন্তু গত কয়েক বছর ধরে দেশের প্রাচীন পত্রিকাটি কার্যত ধুঁকছে। শুধু তাই নয়, আর্থিক নয়ছয়ের অভিযোগে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জেরার মুখে পড়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও রাহুল গান্ধি (Rahul Gandhi)। তার মধ্যে রাহুলকে টানা পাঁচদিন ও সোনিয়াকে তিনদিন জেরা করা হয়। পাশাপাশি প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশল (Pawan Bansal) ও রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেকেও (Mallikarjun Kharge) জেরা করা হয়। ওই জেরা ঘিরে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে।

কংগ্রেসের শীর্ষ নেতাদের জেরা করার পাশাপাশি গতকাল মঙ্গলবার দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর সহ ১১ জায়গায় বিশেষ তল্লাশি চালায় ইডি। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ন্যাশনাল হেরাল্ড দফতরে তল্লাশি চালানো হয়েছে এবং ইয়াং ইন্ডিয়ার দফতর সিল করে দেওয়া হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ