দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্ত্রিত্বর সঙ্গে হারিয়েছেন লালবাতি গাড়ি, এবার স্কুটারে চেপে জনসংযোগে পরেশ

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হওয়ায় মেয়ের চাকরিও খোয়াতে হয়েছে আদালতের নির্দেশে। বুধবার মন্ত্রিত্বও হারিয়েছেন তিনি। আর এবার লালবাতি লাগানো গাড়ি ছেড়ে স্কুটি চেপে রাস্তায় ঘুরছেন রাজ্য শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

বুধবার কলকাতায় রাজভবনে যখন ৯ জন মন্ত্রী শপথ নেওয়ার জন্য হাজির হয়েছেন, সেই সময় কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে মেখলিগঞ্জে একটি সভায় যোগ দিতে হাজির হন পরেশ অধিকারী। ওইদিন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে তখন তাঁর মন্ত্রিত্ব যায়নি, কিন্তু পরেশ অধিকারীকে দেখা যায় লালবাতি গাড়ি ছেড়ে স্কুটারে চেপে তিনি সেই বৈঠকে যোগ দিয়েছেন। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত, পরেশ অধিকারীর মন্ত্রী পদ যে খোয়া যেতে চলেছে তা আগেভাগেই তিনি আঁচ করতে পেরেছিলেন। মন্ত্রিত্ব হারানো নিয়ে পরেশ অধিকারী এক সংবাদমাধ্যমকে বলেন, ‘শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মাথা পেতে নেব।’ লালবাতি লাগানো গাড়ি হারানো নিয়ে আরও বলেন, ‘যখন যেটা সম্ভব হয়, কখনও স্কুটি, কখনও মোটরবাইক, গাড়ি- সেটা নিয়েই যাই।’ যদিও পরেশ অধিকারী মন্ত্রীপদ হারালেও এখনও পর্যন্ত তিনি মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বৃহস্পতিবার সকাল সকাল বৃষ্টি মাথায় করে চাষের জমিতে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন পরেশ। শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা। তৃণমূলের সংগঠনকে আরঅ চাঙ্গা করতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তিনি কাজ করবেন বলেও জানান।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ