বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির পড়ুয়া, ভেলোর হাসপাতালে জন্ম দিল পুত্র সন্তানের

নরপিশাচ বাবার চরম শাস্তির দাবিতে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: জন্মদাতা পিতার লাগাতার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল কিশোরী মেয়ে। শেষ পর্যন্ত গত সোমবার তামিলনাডুর ভেলোর মেডিকেল কলেজ হাসপাতালে (Vellore Medical College ) এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে অষ্টম শ্রেণির পড়ুয়া ওই ছাত্রী। ইতিমধ্যেই মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে নরপিশাচ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences (POCSO) মামলাও দায়ের করা হয়েছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই নরপিশাচ বাবার চরম শাস্তির দাবিতে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেলোরের বাসিন্দা ১৩ বছরের কিশোরী কন্যাকে লাগাতার ১০ মাস ধরে ধর্ষণ করেছিল বাবা। ভয়ের কারণে কাউকে কিছু জানাতে পারেনি। সম্প্রতি পেটে তীব্র যন্ত্রণা অনুভব করায় ওই কিশোরীকে ভেলোরের সরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকি‍ৎসক পরীক্ষা করে জানান, পেটের মধ্যে টিউমার জাতীয় কিছু হয়নি। ওই কিশোরী অন্তঃসত্ত্বা। নির্যাতিতার প্রাণের আশঙ্কা হতে পারে বলে চিকিৎসক গর্ভপাতে রাজি হননি। পরিবারের জিজ্ঞাসাবাদের পরেই বাবার কুকীর্তি ফাঁস করে ওই ত্রয়োদশী কিশোরী। ভেলোর হাসপাতালের পক্ষ থেকেও শিশু কল্যাণ সমিতির (child welfare committee) কাছে গোটা ঘটনা জানানো হয়। শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে ভেলোরের মহিলা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নেমে চমকে ওঠেন ভেলোর মহিলা থানার তদন্তকারীরা। নির্যাতিতা কিশোরী জানায়, বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পরে দাদু-দিদার কাছে থাকত। খাবারের লোভ দেখিয়ে একদিন বাবা তাঁর সঙ্গে নোংরামি করে। কাউকে কিছু জানালে খুন করে ফেলবে বলেও হুমকি দেয়। তার পর থেকে সুযোগ পেয়ে নিয়মিতভাবে ধর্ষণ করে গিয়েছে। ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি। কিশোরীর ওই জবানবন্দির পরেই নরপিশাচ বাবাকে গ্রেফতার করে পুলিশ।  

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’