চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অনুব্রত নয়, গরু পাচারের দায় বিএসএফের’ দাবি উদয়নের

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার(Cattle Smuggling) কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সিবিআই(CBI) গ্রেফতার করেছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondol)। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের ঘটনায় দুর্নীতির জেরে ইডির তদন্তে আগেই জেলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার অনুব্রত সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ায় অস্বীকার করার জায়গা নেই যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন বেশ অস্বস্তিতে রয়েছে। এই অবস্থায় শুক্রবার গরু পাচার কাণ্ডের জন্য বিএসএফ(BSF)-কে দায়ী করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha)। শুধু তাই নয়, তিনি গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল জড়িত, এমনটাও মনে করেন না। তবে আস্থা রেখেছেন বিচারব্যবস্থার ওপরে। এদিন উদয়ন যা বলেছেন সংবাদমাধ্যমের কাছ তা কার্যত অনুব্রতের এই দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানোর সমান। এতটা সাহস তৃণমূলের কোনও নেতাই এখনও পর্যন্ত দেখাতে পারেননি। 

ঠিক কী বলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী? শুক্রবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সাফ জানিয়েছেন, ‘অনুব্রত মণ্ডল তো পাচারকারী নয়, যে গরু টানতে টানতে নিয়ে গিয়ে পাচার করেছে। গরু নেপাল বা ভূটানে পাচার হয় না, পাচার হয় বাংলাদেশে। আর বাংলাদেশের সীমান্তে পাহারা দেয় কে? বিএসএফ। যদি একটা গরু ওপাড়ে যায় তার জন্য বিএসএফ দায়ী, অনুব্রত মণ্ডল নয়। আর বিএসএফ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে। তাহলে গোরুপাচারের জন্য যদি কাউকে শাস্তি দিতেই হয় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যারা মাথা তাদের শাস্তি দিক। আর স্বরাষ্ট্রমন্ত্রকের লোক যদি ৪২ দিন জেল খাটা লোক হতে পারে, ডাকাতির মামলায় অভিযুক্ত হতে পারে, তাহলে তাঁর হাত ধরে তো পাচার হবেই। তাহলে তাঁকেই তো সবার আগে জিজ্ঞাসাবাদ করা উচিত। শুধুমাত্র এই রাজ্য বলে নয়, যেখানেই বিরোধীরা রয়েছে সেখানেই এই ধরনের অভিযোগ উঠে থাকে। আর আমাদের রাজ্যে আগামী ১৫ দিনের মধ্যেই ইডি ও সিবিআইয়ের সংখ্যা কমে যাবে। কারণ এবার তারা সব বিহারে দৌড়বে। যদি কেউ অন্যায় করে তার শাস্তি হোক। বিচার বিচারের মতো চলুক না। সে যদি আমাদের দলের নেতাও হয় তাহলেও তার শাস্তি হোক। তা নিয়ে আমরা কোনও কথা বলব না। কিন্তু, অন্যায়ভাবে শুধু তৃণমূল করে বলে তাঁর ওপর দোষ চাপানো হবে এটা ঠিক নয়।’  

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ