অঙ্কিতার জমা দেওয়া বাকি কিস্তির টাকা পেলেন ববিতা

মোট টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা। আগে ১ হাজার ৮৭ টাকা সুদ সহ পেয়েছিলেন ৭ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা। আজ, শুক্রবার পেলেন দ্বিতীয় কিস্তির টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। দু’টি কিস্তিতে পুরো টাকাও ফেরত দিতে হয়েছিল অঙ্কিতা অধিকারীকে। গত ২৮ জুলাই প্রথম কিস্তির সেই টাকা পেয়েছিলেন ববিতা সরকার (BABITA SARKAR) । ১ হাজার ৮৭ টাকা সুদ সহ পেয়েছিলেন ৭ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা। আজ, শুক্রবার পেলেন দ্বিতীয় কিস্তির টাকা।

বাকি দ্বিতীয় কিস্তির টাকা আজ পেলেন ববিতা। এবং তা পেলেন সুদে আসলে। উল্লেখ্য, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন চাকরিপ্রার্থীরা। যে স্কুলে মন্ত্রীকন্যা চাকরি করতেন সেই চাকরির দাবিদার ছিলেন ববিতা সরকার। যোগ্যতার বিচারের ববিতার থেকে পিছিয়ে থেকে, পার্সোনালিটি টেস্টে না বসেও চাকরি পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী। আদালতের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে অপসারণ করা হয়। সেই জায়গায় নিয়োগ করা হয় ববিতা সরকারকে। এমনকি এতদিন চাকরি করে যত বেতন পেয়েছেন অঙ্কিতা সেই বেতনের পুরো টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে দুটি কিস্তিতে সেই টাকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে মন্ত্রীকন্যা দুটি কিস্তিতে বেতনের টাকা আদালতে জমা দেন। 

প্রসঙ্গত, নেহাত কম নয় সেই টাকার পরিমাণ। গত ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। মানে টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা।

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী