লেবাননে গিয়েই কি ‘মগজ ধোলাই’? মাতারের মায়ের বয়ানে চাঞ্চল্যকর তথ্য

২০১৮ ছেলে ওর বাবার সঙ্গে দেখা করতে লেবাননে গিয়েছিল। সেখান থেকে ফিরেই হাদি পুরোপুরি বদলে যায়। মেজাজি অন্তর্মুখী হয়ে পড়ে’

Share:

ওয়াশিংটন : লেবাননে গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎই কি সলমন রুশদিকে (Salman Rushdie) হত্যার বাসনা চেপে বসে হাদি মাতারের (Hadi Matar) ? অন্তত, তাঁর মায়ের বয়ান সেদিকেই ইঙ্গিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক দৈনিক কাগজে হাদি মাতারের মা সিলভনা ফেরদৌস বলেন, ‘২০১৮ ছেলে ওর বাবার সঙ্গে দেখা করতে লেবাননে গিয়েছিল। সেখান থেকে ফিরেই হাদি পুরোপুরি বদলে যায়। মেজাজি অন্তর্মুখী হয়ে পড়ে’। উল্লেখ্য, দিন কয়েক আগে নিউইয়র্কের এক অনুষ্ঠানে মঞ্চে উঠে বিখ্যাত লেখক সলমন রুশদিকে নৃশংস ভাবে কোপাতে থাকে মাতার। পড়ে অবশ্য ধরা পড়ে যায় সে।

হাদি মাতার আমেরিকায় জন্মগ্রহণ করলেও তাঁর বাবা-মা লেবানিজ। বদলে যাওয়া ছেলে সম্পর্কে হাদির মা সিলভানা বলেন, “আমি ভেবেছিলাম, ও স্কুলের পাঠ শেষ করে ডিগ্রি অর্জন করবে এবং চাকরিতে ঢুকবে। কিন্তু লেবানন থেকে ফিরে ও নিজেকে বেসমেন্ট-বন্দি করে রাখে। আমার সঙ্গে বা ওর বোনের সঙ্গে কয়েক মাস কথা বলেনি হাদি।’’ ৪৬ বছরের এই মহিলা জানান, ছেলের বেসমেন্টে কারওর প্রবেশাধিকার ছিল না। হাদি রাতে জেগে থাকত আর দিনে ঘুমোত। তিনি পড়াশোনার বিষয়ে চাপ দিলে তাঁর সঙ্গে ছেলে তর্ক করত। কেন আরও আগে থেকে তাকে ইসলামের পাঠ দেওয়া হয়নি, সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করত রুশদির হামলাকারী।

তবে সিলভনা ফেরদৌস স্বীকার করেন যে, তাঁর ছেলের হাতে রুশদির আক্রান্ত হওয়ার আগে তিনি লেখকের (সলমন রুশদি) নাম শোনেননি। এবং তাঁর কোনও বইও পড়েননি। ছেলেও রুশদির বই আদৌ পড়েছে কি না তা-ও জানেন না তিনি। মাতার সলমন রুশদিকে কোপানোর পর এফবিআইয়ের জেরার মুখে পড়তে হয় সিলভানাকে। সেখানে তিনি এফবিআইয়ের কর্তাদের পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি ছেলের সঙ্গে কথা বলতে মোটেই আগ্রহী নন। নিজের কৃতকর্মের ফল ওকেই ভোগ করতে হবে। তাঁর কথায়, ‘আমার আরও দুই নাবালক সন্তান রয়েছে। ওদের মানুষ করতে হবে। গোটা ঘটনায় পুরো পরিবার খুব ভেঙে পড়েছে। ওদের মন থেকে এই ঘটনা মুছে ফেলতে হবে। মাতারকে ছাড়াই আমাদের চলতে হবে’।

এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, হাদি মাতার শিয়া মৌলবাদী সংগঠন ইরান ইসলামিক রেভিলিউশিনারি গার্ডের (আইআরজিসি) ভক্ত। যদিও আইআরজিসির সঙ্গে সরাসরি মাতারের যোগাযোগের কোনও প্রমাণ পাননি  তদন্তকারীরা। মাতারের একটি সেল ফোন মেসেজিং অ্যাপে 2020 সালে নিহত ইরানি কমান্ডার কাসেম সোলেমানির ছবি পাওয়া গিয়েছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা