নতুন মন্ত্রীদের প্রথম বৈঠকেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়ে প্রতিটি কাগজ ভাল করে পড়ে নিয়ে বুঝে নিয়ে তবেই তাতে সাক্ষর করার কথা জানিয়ে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রিসভায়(State Cabinet) রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সময় মন্ত্রিসভায় থাকা বেশ কিছু মন্ত্রীর দফতর রদবদলের পাশাপাশি ৮জন নতুন মন্ত্রী শপথও নেন। ওই রদবদলের পরে এদিন অর্থাৎ বৃহস্পতিবারই ছিল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিন সেই বৈঠক বসে নবান্নে(Nabanna)। সেই বৈঠকেই এদিন নতুন মন্ত্রীদের(New Ministers) সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি নতুন মন্ত্রীদের জানিয়ে দেন, সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁরা যেন প্রতিটি কাগজ ভাল করে পড়ে নিয়ে বুঝে নিয়ে তবেই যেন তা নিয়ে সিদ্ধান্ত নেন এবং স্বাক্ষর করেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে আরও বেশি করে তাঁদের দফতরকে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিনের বৈঠকে যাতে প্রত্যেক মন্ত্রী উপস্থিত থাকেন তার জন্য আগে থেকেই নির্দেশ জারি করা হয়েছিল। সেই হিসাবেই রাজভবনে শপথ নেওয়ার পর এই প্রথম এদিন নতুন মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। এই নতুন মন্ত্রীদের মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার, স্নেহাশীষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন ও বিপ্লব রায়চৌধুরী। এদের প্রত্যেকের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ সব দফতর। সেখানে দ্রুততার সঙ্গে মন দিয়ে কাজ করে উন্নয়নকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী এদিন তাঁদের দিয়েছেন। এমনকি তিনি নতুন মন্ত্রীদের এই বার্তাও দিয়েছেন যে তাঁরা যেন, কোনও ভাবেই মন্ত্রিসভাকে অসম্মান না করেন, মন্ত্রিসভার কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যেন কাজ না করেন এবং সর্বোপতি কোনও দুর্নীতির সঙ্গে যে নিজেদের না জড়ান।

একই সঙ্গে এদিনের বৈঠকে সব প্রতিমন্ত্রীর জন্য নতুন এক নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যেও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর। এতদিন প্রতিমন্ত্রীদের সে রকম কোনও কাজ থাকত না। সেই কারণেই এই সিদ্ধান্ত। এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতর থেকেই নির্দিষ্ট করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের কাজ। নবান্নের আধিকারিকদের অভিমত, এই নতুন সিদ্ধান্তে আরও ভালো হবে প্রশাসনের কাজ।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ