বাসন্তীতে বাজার থেকে ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গ্রেফতার ৪

শনিবার সকালে বাজার থেকে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। শনিবার সকালে বাজার থেকে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়। গুলি করার পর ঘটনাস্থলেই ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । এই ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল কর্মীর নাম জানে আলম গাজি। শনিবার সকালে ভরতগড় বাজার থেকে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। জানে আলম গাজিকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। দেহে গুলি লাগার পর লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা গুলি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।

অন্যদিকে ঘটনার খবর দেওয়া বাসন্তী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানে আলম গাজির দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাসন্তী থানার পুলিশ মৃত তৃণমূল কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কারা জানে আলমকে খুন করল এবং কেন তাঁকে খুন করা হল গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে গুলিবিদ্ধ হয়ে মৃত জানে আলম গাজি তৃণমূলের কর্মী বলে জানিয়েছেন স্থানীয় বিধায়কশ্যামল মণ্ডল।  তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা