আর এমস নয়, পরিবর্তে স্বাধীনতা সংগ্রামীদের নাম

২৩টি এমসের নাম বদলের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের ২৩টি এমসের নাম বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এমস নামে বদলে নাম হবে দেশ নেতা বা আঞ্চলিক অথবা রাজ্যস্তরের দেশ নেতাদের নামে। কয়েকটি ক্ষেত্রে ঐতিহাসিক কোনও ঘটনার নামে হাসপাতালের নামকরণ করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

এই ব্যাপারে মন্ত্রক দেশের বিশিষ্ট ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং নৃতত্ত্ববিদদের সঙ্গে কথা বলেছে। তাদের কাছে চেয়ে পাঠিয়েছে প্রস্তাব। মন্ত্রকের এক পদস্থকর্তা এই খবর দিতে গিয়ে জানিয়েছে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশের ২৩টি এমস হাসপাতালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম দফায় ছটি এমস হাসপাতালে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। যে ছটি হাসপাতালের নাম বদলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ছটি হাসপাতাল হল বিহার (পাটনা এমস), ছত্তিশগড (রায়পুর এমস), মধ্যপ্রদেশ (ভোপাল এমস) ওড়িশা (ভুবনেশ্বর এমস), রাজস্থান (যোধপুর এমস), উত্তরাখণ্ড (ঋষিকেশ এমস)।

মন্ত্রকের এক পদস্থকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে মন্ত্রকের কাছে বেশ কয়েকটি নাম এসে পৌঁছেছে। নামের মধ্যে অধিকাংশই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের নাম রয়েছে। কয়েকটি নাম ঐতিহাসিক ঘটনার নিরিখে। স্বাস্থ্য মন্ত্রক একটি প্যানেল তৈরি করেছে। প্যানেল ওই সব নামের মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে। পরে সরকারি বিবৃতি জারি করে নাম বদলের কথা ঘোষণা করা হবে।  

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের