কল্যাণী এইমস নিয়োগ তদন্তে প্রয়োজন কেন্দ্রের অনুমতি, সিআইডিকে জানাল আদালত

আজ কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানি ছিল আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। তবে সিআইডিকে (CID) সতর্ক করল আদালত। হাইকোর্টের (HIGH COURT) বিচারপতিরা জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এই রকমের তদন্ত করতে গেলে প্রয়োজন হয় কেন্দ্রের অনুমতি। না হলে তদন্ত করা যায় না। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ অগাস্ট। উল্লেখ্য, সিবিআইকে (CBI) দিয়ে এই কেসের তদন্ত করার দাবিতেই এই মামলা।

আজ কল্যাণী এইমস (AIIMS) নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আদালতে শুনানি ছিল। শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেই শুনানির সময়েই সিআইডিকে এই সতর্কবানী শোনান বিচারপতিরা। তাঁরা বলেন, দুর্নীতি দমনের ধারা (১৭ এ, ১৯৮৮) অনুযায়ী সংস্থার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেই সংস্থার কোনও আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে তদন্ত করা যায় না।

জানা গিয়েছে, এই মামলা থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেশ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে বেশ বিধায়ক, মন্ত্রী সহ বেশ কয়েকজন বিজেপি নেতার নাম। অভিযোগ ছিল, বেআইনি ভাবে ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের