সূচ ফুটিয়ে শিশু হত্যাকারীদের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টের

পুরুলিয়া জেলা আদালত দোষীদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। কলকাতা হাইকোর্ট দোষীদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক সূচ ফুটিয়ে শিশুকন্যাকে হত্যা করার ঘটনায় ফাঁসির সাজা রদ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালের ওই ঘটনায় পুরুলিয়া জেলা আদালত দোষীদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দোষীরা। অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট দোষীদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল।

২০১৭ সালের জুলাই মাসেব পুরুলিয়ার এক শিশুকন্যার দেহের একাধিক জায়গায় সূচ ফুটিয়ে তাকে হত্যা করার অভিযোগ ওঠে তার মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলা গোস্বামী ও তার প্রেমিক সনাতন পরিকল্পনা করে শিশুটিকে খুন করে বলে পুলিশের তদন্তে উঠে আসে। পুলিশের পেশ করা চার্জশিটের ভিত্তিতে এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে পুরুলিয়া জেলা আদালত দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে সাতটি সুচ ফুটিতিয়ে দেওয়া হয়েছিল।তার পাঁজরে, তলপেটে ও যৌনাঙ্গে সুচ ফোটানো হয়েছিল। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ন’দিনের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনায় সমাজের সর্বত্র তোলপাড় পড়ে গিয়েছিল। উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকে।

পুরুলিয়া জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলা গোস্বামী ও তার প্রেমিক সনাতন গোস্বামী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। এদিন বিচারপতিরা দোষী মঙ্গলা এবং সনাতনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সেই সঙ্গে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, দোষীরা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী ৩০ বছর পর্যন্ত জামিনের আবেদন করতে পারবেন না।

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ