কলেজের অধ্যাপক বদলিতে স্বচ্ছতা রাখতে চালু অনলাইন পোর্টাল

শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবার থেকে কলেজের অধ্যাপক- অধ্যাপিকাদের বদলির জন্য চালু করা হবে অনলাইন পোর্টাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজের অধ্যাপক- অধ্যাপিকা বদলিও এবার হবে অনলাইন পোর্টালের (ONLINE PORTAL) মাধ্যমে। এমনই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দফতর সূত্রে জানানো হয়েছে, স্বচ্ছতা আনতেই এই নিয়ম চালু করা হচ্ছে।

বিদ্যালয়ে নিয়োগ নিয়ে উঠে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ। তা নিয়ে চলছে মামলাও। বদলি নিয়েও একাধিক অভিযোগ এসেছে। এবার শিক্ষা দফতরে স্বচ্ছতা আনতে আরও এক ধাপ এগাল রাজ্য। শিক্ষা দফতর সূত্রে বলা হয়েছে এমনটাই। শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবার থেকে কলেজের অধ্যাপক- অধ্যাপিকাদের বদলির জন্য চালু করা হবে অনলাইন পোর্টাল। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির জন্য এমনই নির্দেশিকা জারি করা হচ্ছে। মন্ত্রী বলেন, খুব শীঘ্রই চালু করা হবে এই নিয়ম।

জানা গিয়েছে, বাড়িতে বসেই ওই পোর্টালে দেখা যাবে কোন কলেজে কত আসন ফাঁকা বা বদলি কোথায় হওয়া যাবে। উল্লেখ করা থাকবে যাবতীয় নিয়ম। বদলি চাইলে সেই নির্দেশিকা দেখে তা যথাযথ ভাবে পূরণ করতে হবে। মন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে তৈরি করা হচ্ছে বিধিও। উল্লেখ্য, গতকাল অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন ব্রাত্য বসু। অবসরের পর তিনি ঢেলে সাজাতে চাইছেন শিক্ষা দফতরকে।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ