চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পীরগঞ্জে হিন্দুদের উপরে হামলার ঘটনার মূল পাণ্ডা সৈকত মণ্ডল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার মূল পাণ্ডা সৈকত মণ্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার সহযোগী তথা স্থানীয় মসজিদের মোয়াজ্জেন রবিউল ইসলামকেও। শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপুজোর সময়ে একাধিক পুজোমণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের মন্দির, দোকান এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। গত ১৭ অক্টোবর দ্বাদশীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোষ্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের বগ করিমপুর গ্রামেও হামলা চলে। জেলেপাড়ায় একাধিক হিন্দুর বাড়িতে লুটতরাজ চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।

ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশে ধর্ম অবমাননাকর পোস্টের কারণে  পরিতোষ হালদার ও উজ্জল সহ বেশ কয়েকজনকে আগেই পুলিশ গ্রেফতার করেছিল। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনার মূল হোতা সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেন র‍্যাবের সদস্যরা।

এদিন সাংবাদিক সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সৈকতের নির্দেশেই মাইকিংয়ের মাধ্যমে এলাকায় লোক জড়ো করেছিল মসজিদের মোয়াজ্জেম রবিউল। জড়ো হওয়া জনতাকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতিবান্ধার জেলে পাড়ার একাধিক বাড়িতে লুটতরাজ চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ