দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিমোট কন্ট্রোলের সাহায্যে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির উন্মোচন করলেন। এই উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এদিন সন্ধ্যা সাতটার আগেই ইন্ডিয়া গেটে পৌঁছে যান।  রাজপথ (বর্তমানে কর্তব্যপথ)  রঙিন আলোয় সেজে ওঠে। এদিন থেকে রাজপথের নাম বদলে হয়ে গেল। নাম বদলের কথা কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল। দরকার ছিল সরকারি স্বীকৃতির। প্রধানমন্ত্রীর হাত ধরে নেতাজি মূর্তির উন্মোচনের মধ্য দিয়ে তা স্বীকৃতি পেল।  

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দক্ষিণ ভারত থেকে আনা হয় বাদ্যযন্ত্রীদের। দেশের বিভিন্ন প্রান্তে নৃত্যশিল্পীদের জড়ো করে পরিবেশিত হয় বিশেষ নৃত্যানুষ্ঠান। দেখানো হয় লেজার শো। পরে প্রধানমন্ত্রী ব্যাটারি চালিত গাড়িতে উঠে সেন্ট্রাল ভিস্তা সংলগ্ন এলাকায় আয়োজিত একটি প্রদর্শশালা ঘুরে দেখেন।  সেখানে ছিল প্রকল্পের নকশা এবং প্রকল্প সংক্রান্ত তথ্য।  ছিল পুরনো রাজপথের বহু ছবি, যার অধিকাংশই ব্রিটিশ শাসনামলের। 

প্রধানমন্ত্রীর এদিনের অনু্ষ্ঠানকে বিরোধীরা গিমিক বলে মন্তব্যে করেছে। সেই সঙ্গে তারা জানিয়েছে, এই অনুষ্ঠান আসলে ইতিহাস বিকৃত করার অনুষ্ঠান। মোদি এবং কেন্দ্রে আসীন শাসকদল চাইছে ইতিহাস মুছে ফেলতে। সরকার পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশ থেকে ঔপনিবেশিকতাবাদের চিহ্ন মুছে দেওয়ার লক্ষ্য নিয়েই ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উন্মোচন।  ঔপনিবেশিকতাবাদের চিহ্ন মুছে দেওয়ার লক্ষ্যেই রাজপথের নাম বদলে কর্তব্যপথ রাখা হয়েছে। 

তর্ক-বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রীর হাত দিয়ে উন্মোচিত হল ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি। 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ