চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুই দলিত নাবালিকার ধর্ষকদের একমাসের মধ্যে সাজা, ঘোষণা আদিত্যনাথের

নিজস্ব প্রতিনিধি, লখনউ : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের এক মাসের মধ্যে সাজা দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। গত বুধবার বিকেলে লখিমপুর খেরিতে একটি গাছ থেকে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়। দুই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

২০১৪ সালের কোনও এক সকালে উত্তরপ্রদেশে বদায়ুঁতে এক ভয়াবহ দৃশ্য দেখে থমকে গিয়েছিল গোটা গ্রাম৷ গাছের ডাল থেকে ঝুলছে দুই কিশোরীর মৃতদেহ৷ শিউরে উঠেছিল গোটা দেশ৷ বেশ কিছু বছর পর সেই ভয়াবহতা তুলে ধরা হয়েছিল আর্টিকেল ১৫ ছবির মাধ্যমেও৷ আট বছরের পরের সেই ভয়ানক স্মৃতি ফিরে এল উত্তরপ্রদেশে৷ বদায়ুঁর ঘটনারই পুনরাবৃত্তি লখিমপুর খেরিতে৷ দুই দলিত কন্যা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার তোলপাড় লখিমপুর। পুলিশ সূত্রে খবর, একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। নিগহাসান থানা এলাকার একটি গাছ থেকে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দুই নাবালিকা সম্পর্কে দুই বোন৷ তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের কড়া সামলোচনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি৷ কংগ্রেস নেত্রী বলেন, “দুই বোনকে খুনের ঘটনা হৃদয় বিদারক। পরিবার বলেছে, দিনের আলোয় সকলের চোখের সামনে থেকে মেয়ে দুটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রোজ টিভি ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না৷” প্রিয়ঙ্কার পাশাপাশি এই ঘটনায় বিজেপি সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধিও। গুজরাতের বিলকিস বানুর দোষীদের মুক্তির প্রসঙ্গ টেনে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘‘যারা ধর্ষকদের মুক্তি দিয়ে সম্মান জানায়, তাদের থেকে নারী-সুরক্ষা আশা করা যায় না।’’ ঘটনার সমালোচনা করেন অখিলেশ যাদব, মায়াবতী৷

বিরোধীদের পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির অমিত মালবীয়। তিনি বলেছেন, এই ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের নাম পরিচয় জানার পরই বিরোধীরা চুপ করে গিয়েছে। এদিকে নির্যাতিতাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি নাবালিকাদের পাকা বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এ-ও বলেছেন যে, তদন্তপ্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের এক মাসের মধ্যে সাজা দেওয়া হবে।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুহেল, জুনায়েদ, হাফিজুল রহমান, করিমুদ্দিন ও আরিফ নামের ৫ যুবককে। ছোটু নামে আরও একজন যে অভিযুক্তদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ প্রধান সঞ্জীব সুমন সাংবাদিকদের বলেন, দুই নাবালিকাকে একটি আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সুহেল ও জুনায়েদ৷ সুহেল ও জুনায়েদের সঙ্গে দুই বোনের বন্ধুত্ব ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধর্ষণের পর মেয়েরা বিয়ের জন্য জেদ করলে, পুরুষরা তাদের দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর করিমুদ্দিন এবং আরিফ ঘটনাস্থলে এসে ঢাকতে সাহায্য করে। তারা মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখেছিল যাতে এটিকে আত্মহত্যার মতো দেখায়।

Published by:

Share Link:

More Releted News:

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ