Loading live market data...
Loading active stocks...
Connecting...

সর্বনাশ! করোনা আতঙ্কের মাঝেই ফের বাড়ছে জিকা

উত্তরপ্রদেশ সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনই কিছুই জানানো হয়নি। কিন্তু চিন্তা বাড়াচ্ছে জিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই করোনার সংক্রমণের ভয়ে শিটিয়ে রয়েছে দেশবাসী। টিকার জোড়া ডোজ নিলেও নিস্তার নেই ভারতীয়দের। দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। এর মাঝেই হাজির মারণ রোগ জিকা ভাইরাস। সূত্র মারফত জানা গিয়েছে উত্তরপ্রদেশের কানপুরে মিলেছে জিকা ভাইরাসের জীবাণু। এক রোগীর শরীরে পাওয়া গিয়েছে এই মারণ ভাইরাস। যদিও খবরের সত্যতা স্বীকার করেনি উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের কানপুরে প্রথমে জিকা ভাইরাস ধরা পড়ে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই বায়ুসেনার আধিকারিক।

কিছুতেই জ্বর না কমায় ও কিছু অদ্ভূত লক্ষণ দেখা যাচ্ছিল জ্বরের তাই রক্তের নমুনা পরীক্ষা হয়। পুণের ল্যাবরেটরিতে পাঠানো হয় রক্তের নমুনা, সেখানেই জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তারপরেই জিকা আক্রান্তের মত চিকিৎসা শুরু হয়। তবে শুধুই ওই একা বায়ুসেনার আধিকারিক নয়, তাঁর সংষ্পর্ষে আসা ২২ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ল্যাবরেটরিতে। তাঁদের মধ্যে সকলেরই জ্বর রয়েছে শরীরে। তাই সকলকেই নজরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। জেলা প্রশাসনের তরফে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনই কিছুই জানানো হয়নি। কিন্তু চিন্তা বাড়াচ্ছে জিকা। এমনিতেই করোনার তৃতীয় ধাক্কা নিয়ে চিন্তিত রয়েছে দেশবাসী। কিছু কিছু রাজ্যের সংক্রমণের গ্রাফ বাড়ায় চিন্তা বাড়ছে সর্বত্র। কিছু কিছু রাজ্যে লকডাউনের রাস্তায় হেঁটেছে। তাই করোনার মাঝেই জিকার আবির্ভাবে চিন্তা বাড়াটাই স্বাভাবিক।

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের