রাবন নয়, এবার করোনাসুর বধ কচিকাঁচাদের

ফি বছর কোজাগরী লক্ষ্মী পূজোর পরের পরের রবিবার এই ক্লাবে রাবন বধ করে উৎসব পালন করে এলাকাবাসী। তবে এবারে রাবন নয় এবার করোনাসুরকে বধ করলো তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের ধাক্কায় প্রায় বছর দু’য়েক ধরে বন্ধ স্কুল। পুজোর পর স্কুল খোলার তোড়জোড়ের মধ্যেই ফের বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। যে কোনও সময় আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর তৃতীয় ঢেউ এলে এবার বেশি আক্রান্ত হতে পারে ছোটরা। ফলে স্কুল নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে পড়ুয়াদের মধ্যে। তাই কচিকাঁচারা চাইছে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিক করোনা। সকলে সুস্থ থাকুক। দ্রুত তাঁদের স্কুল খুলুক। এই আশা নিয়ে এবার করনাসুর বধ করলো জলপাইগুড়ি পান্ডাপাড়া নবীন সংঘ ক্লাবের কচিকাঁচার দল।

ফি বছর কোজাগরী লক্ষ্মী পূজোর পরের পরের রবিবার এই ক্লাবে রাবন বধ করে উৎসব পালন করে এলাকাবাসী। তবে এবারে রাবন নয় এবার করোনাসুরকে বধ করলো তাঁরা। ক্লাবের ক্ষুদে সদস্য দেবজ্যোতি দাস জানায়, দু’বছর ধরে আমাদের স্কুল বন্ধ রয়েছে, পড়াশোনা সেভাবে হচ্ছেনা। প্রায় দু’বছর কার্যত গৃহবন্দী থেকে থেকে আমাদের আর ভালো লাগছেনা। বন্ধুদের সাথেও তেমন ভাবে দেখা হচ্ছেনা। তাই আমরা করোনা ভাইরাসকে পৃথিবী থেকে তাড়াতে করোনাসুর বধ করলাম। প্রতি বছরই এই রাবন বধ ঘিরে সাজ সাজ রব থাকে জলপাইগুড়ি পান্ডাপাড়া নবীন সংঘ ক্লাবের মাঠে। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে গত বছর নম নম করে হয়েছিল অনুষ্ঠান। তবে এবার করোনাবিধি মেনে বড় করেই হল রাবন থুড়ি করোনাসুর বধ। কচিকাঁচাদের এই উদ্যোগকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন বড়রাও।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন