Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৈঠকে না থাকলে মিলবে না ভাতা: বিধায়কদের হুঁশিয়ারি স্পিকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার বৈঠকে যোগ দিতে হবে বিধায়কদের। শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য সই করে চলে গেলে হবে না । বৈঠকে যোগ না দিলে পাওয়া যাবে না ভাতা।

বৃহস্পতিবার বিধানসভায় শাসক ও বিরোধীদলের বিধায়কদের এই কড়া বার্তা দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল বিশেষ অধিবেশনের শেষ দিন। শেষ দিনে স্পিকার বলেন, ‘‘অধিবেশন শেষ হল। কিন্তু আগামীদিনে বিধানসভার কাজকর্ম চলতে থাকবে। নিয়মিত কমিটির বৈঠকগুলি হবে। সেই বৈঠকগুলিতে বিধায়করা যোগ দিন।’’

তিনি আরও বলেন, ‘‘আমি লক্ষ্য করেছি, কেবল মাত্র ভাতা পাওয়ার জন্য বিধায়করা কমিটির বৈঠকের খাতায় সই করে চলে যান। এটা কোনও ভাবেই কাম্য নয়। বিভিন্ন কমিটির বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলি নিয়ে আলোচনা করুন। কোথাও ভুল-ত্রুটি হলে তা সরকারকে জানান। এটা আপনাদের দায়িত্ব।’’

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন স্থায়ী কমিটি রয়েছে। মোট কমিটির সংখ্যা ৪১। রাজ্যের ২৯৪ জন বিধায়ককে দুই থেকে তিনটি কমিটিতে রাখা হয়। সেই কমিটির বৈঠকে যোগ দিলে বিধায়করা ভাতা বাবদ অর্থ পান। কিন্তু স্পিকারের অভিযোগ, বৈঠকে যোগ দিতে এলেও অনেক কেবল মাত্র হাজিরা খাতায় সই করে নিজেদের ভাতা নিশ্চিত করে চলে যান। বৈঠকেও যোগ দেন না। দিলেও বেশিক্ষণ থাকেন না। তা ছাড়া বিধানসভা থেকে কোনও বিধায়কদের প্রতিনিধিদল রাজ্যের কোনও প্রান্তে পরিদর্শনে গেলেও বহু বিধায়ক সেই সফর এড়িয়ে যান।

অধ্য়ক্ষের এমন অভিযোগ মেনে নিয়েছেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষ আমাদের বিধানসভায় পাঠিয়েছেন তাঁদের প্রতিনিধি করে। তাই বিধানসভায় এসে মানুষের স্বার্থেই কাজ করা উচিত। অধিবেশনে যেমন নিয়মিত যোগদান করা উচিত, তেমনই কমিটির বৈঠকেও যোগ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা উচিত।’’ খড়দহের বিধায়কের কথায়, ‘‘বিধায়করা কেবল মাত্র ভাতা পাওয়ার জন্য বৈঠকে যোগ দিতে আসছেন- এ কথা শুনতেও তো খারাপ লাগে।’’

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি