চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গত দু বছরে রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি, বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে গত দু’বছরে কোনও কৃষক আত্মহত্যা করেননি। শুক্রবার বিধানসভায় এমনটাই জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায় (Sovandeb Chattopadhyay)। রাজ্যে গত দু বছরে শতাধিক কৃষক আত্মহত্যা করেছেন বলে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এদিন বিধানসভায় প্রসঙ্গ উত্থাপন করেন। সেই প্রেক্ষিতে কৃষিমন্ত্রী এ কথা জানান।

শুক্রবার রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আরটিআই করে পাওয়া একটি পরিসংখ্যান তুলে ধরেন। যে রিপোর্টে ২০২১ সালে পশ্চিম মেদিনীপুরে ১২২ জন কৃষক আত্মহত‌্যা করেছেন বলে জানানো হয়। অথচ এনসিআরবির রিপোর্ট বলে ওই বছর কোনও কৃষকের মৃত‌্যু হয়নি। এদিন বিজেপি বিধায়ক দুই রিপোর্টের মাঝে এত ফাঁক কেন তা নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত কমিশন বসিয়ে তদন্ত দাবি করেন তিনি।

হিরণের জবাবে কৃষিমন্ত্রী শোভনদেব বলেন, ‘এই তথ্য পেয়ে আমরা পালটা তদন্ত করিয়েছি। জানতে পেরেছি, আরটিআইতে পাওয়া তথ্য ভুল।’ যে সময়ে আরটিআই করা হয়েছিল সেই সময় ওই জেলার তৎকালীন ডেপুটি পুলিশ সুপার সেই আরটিআইয়ের জবাব দিয়েছিলেন। সেই তথ্য ভুল ছিল বলে জানান কৃষিমন্ত্রী। সেই রিপোর্টের পর খোঁজ করার পর সেটি ভুল বলে জানা যায় বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘রাজ‌্য ফসলের ক্ষতির জেরে যে হারে ক্ষতিপূরণ দেয়, তাতে আত্মহত‌্যার মতো ঘটনা অস্বাভাবিক। সেখানে এই সংখ‌্যা তো মারাত্মক। আমরা স্বাভাবিকভাবেই খোঁজ করি। জানা যায়, তথ‌্যটি ভুল।’

কৃষিমন্ত্রী শোভনদেব আরও বলেন, ‘হয়তো তৎকালীন ডেপুটি পুলিশ সুপার প্রশ্নটি বুঝতে না পেরে মৃত‌্যুর কোনও তথ্যের সঙ্গে আত্মহত‌্যার তথ‌্য গুলিয়ে ফেলেন। ২০২১ সালে ১২২ জন আর ২০২২ সালে ৩৪ জনের আত্মহত‌্যার তথ‌্য দেন। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, এই তথ‌্য সম্পূর্ণ ভুল। জেলার অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপারও (Deputy Police Super) সে কথা জানান। গত দু’বছরে এ রাজ্যে কোনও কৃষক আত্মহত‌্যা করেননি।’

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ