বাংলার গ্রামোন্নয়নে কেন্দ্রের টাকা বন্ধ করার হুমকি বঙ্গ বিজেপির, ক্ষুব্ধ তৃণমূল

বাংলার গ্রামের উন্নয়নের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা বন্ধ করার হুমকি দিলেন বঙ্গ বিজেপির বহু নেতা।তৃণমূল এই ধরণের হুমকির নিন্দা জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বঙ্গ নেতারা বাংলার স্বার্থ বিরোধী কর্মকাণ্ড করে চলেছে বলে একাধিকবার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ফের একবার বাংলা বিরোধী অবস্থান নিতে দেখা গেল রাজ্যের বিজেপি নেতাদের। বাংলার গ্রামের উন্নয়নের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা বন্ধ করার হুমকি দিলেন বঙ্গ বিজেপির বহু নেতা। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে এই ধরণের হুমকির নিন্দা জানানো হয়েছে।

বিজেপি নেতারা বাংলায় চালু থাকা বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের হুঙ্কার দিতে শুরু করেছেন। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বাংলার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রের কাছে দরবার করেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন মুখ‌্যমন্ত্রী। তবুও বকেয়া রয়েছে বিপুল অঙ্কের টাকা। এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বকেয়া টাকার পরিমাণ ১ লাখ কোটি টাকারও বেশি।

রাজ্যে দুর্নীতির অভিযোগে একাধিক ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। বাংলার বরাদ্দ টাকা বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় কার্যত ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘২০২‌১-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের জ্বালা বিজেপি ভুলতে পারছে না। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে এবার আর্থিক বঞ্চনার হুঙ্কার দিচ্ছে। আসলে বিজেপি বুঝে গিয়েছে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে বছরের পর বছর কেন্দ্রীয় সরকারের বিচারেই একের পর এক প্রকল্প রূপায়ণে পশ্চিমবঙ্গ সরকার প্রথম বা দ্বিতীয় হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিচারেই কলকাতা নিরাপদতম শহর। তাই এবার সরকারি প্রকল্প বন্ধের চক্রান্ত করছে বিজেপি।’

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর