নজরুল মঞ্চে প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম

‘বাংলার গান, উৎসবের গান’ অ্যালবামে মোট ৭টি গান রয়েছে। প্রত্যেকটির কথা, সুর ও কণ্ঠদান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। সারা রাজ্যের দায়িত্ব তাঁর কাঁধে। সব দায়িত্ব সামলেও ছেদ পড়েনি তাঁর সাহিত্য, শিল্প ও সঙ্গীত সাধনায়। একাধিক বইয়ের প্রণেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর পুজো উপলক্ষে নিজের লেখা গানের অ্যালবাম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রবিবার নজরুল মঞ্চে ‘বাংলার গান, উৎসবের গান’ নামের অ্যালবামটি প্রকাশ করেন তিনি।

‘বাংলার গান, উৎসবের গান’ অ্যালবামে মোট ৭টি গান রয়েছে। প্রত্যেকটির কথা, সুর ও কণ্ঠদান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যে ৭টি গান এই অ্যালবামে রয়েছে সেগুলি যথাক্রমে ‘টাক ডুমাডুম’, ‘আমি সংগীত পিয়াসী’, ‘চলো যাই চলো যাই’, ‘ধ্রুবতারা তুমি’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অ্যালবামে গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়। এই গানের সিডি রবিবার থেকেই নজরুল মঞ্চে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। পরে তৃণমূল ভবন থেকেও এই অ্যালবাম মিলবে। এদিন গানের অ্যালবামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গানগুলো সবাই মিলে করেছি। রাজ খুব ভালভাবে সব আয়োজন করেছে। গানগুলো আপনারা পুজোর সময় ক্লাবে ক্লাবে বাজাতে চাইলে, বাজাতে পারেন।’

এদিন তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের বর্ষীয়াণ নেতা সুব্রত বক্সি, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, সাহিত্যিক নৃসিংপ্রসাদ ভাদুড়ী, গায়ক ইন্দ্রনীল সেন। নজরুল মঞ্চে এদিন বিশেষ পারফর্ম করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি।  তাঁদেরকে বিশেষ পুরস্কার দেওয়ার জন্য কুণাল, ইন্দ্রনীলদের আবেদন জানান মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ