দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগে চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার করার আর্জি জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা বলেন তিনি। এদিন শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত জটিলতা কাটিয়ে শূন্যপদে নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ মেনে চাকরি হবে বলেও জানান ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, রাজ্য তাতেও রাজি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। তিনি এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগ করা হবে বলে জানান ব্রাত্য বসু। তিনি আরও বলেন, ‘হাই কোর্ট রায় দিলে সবাইকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য।’ এই বিষয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করা হয়েছে বলে এদিন জানান শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একইসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে নিন। পুজোর সময় বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান।’

মঙ্গলবার ব্রাত্য বসু জানান, এই নিয়োগের জন্য মোট ১৪,৯১৬ পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৫,২০০ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাকি ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। তিনি আরও জানান, গ্রুপ সির অতিরিক্ত পদ ১,৯৫০। গ্রুপ ডির অতিরিক্ত পদ ৬,৩০০। এর মধ্যে ১,৯৮০ পদ তৈরি হয়ে গিয়েছে। ৪,৩৩৭টি পদ আরও তৈরি করতে হবে। নবম, দশম শ্রেণিতে ১,০৭৭ এবং একাদশ দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২,৩০০ শিক্ষকের শূন্যপদ রয়েছে। মোট ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। আগে ৫,২০০ পদ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ