জেলে হিন্দুদের সঙ্গে নবরাত্রিতে মুসলিমরাও, আরাধনা দশভূজারও

জেলে খুশির পরিবেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুজফফরনগর: এক বিরল ঘটনার সাক্ষী মুজফ্ফরনগর জেল।

হিন্দু বন্দিদের নবরাত্রি পালনে সামিল মুসলিমবন্দিরাও। নবরাত্রিতে হিন্দুরা প্রতিদিন দশভূজার আরাধনা করেন। জেলে বন্দি হিন্দুরাও প্রথা মেনে সমবেতভাবে মাতৃবন্দনা করে আসছেন। মাতৃবন্দনায় তাদের সঙ্গে সামিল হল মুসলিম বন্দিরাও। হিন্দুদের মতো তারাও রেখেছেন উপবাস। মুসলিম বন্দিদের নবরাত্রি পালনের খবর দিয়েছেন মুজফ্ফরনগর জেলের সুপার সীতারাম শর্মা।

শর্মা বলেছেন, জেলে মোট বন্দির সংখ্যা তিন হাজার। এর মধ্যে হিন্দু বন্দির সংখ্যা ১,১০৪। আর মুসলিম বন্দির সংখ্যা ২১৮। প্রতিবছর এই জেলে হিন্দু বন্দিরা নবরাত্রি পালন করে আসেন। তাদের সঙ্গে সামিল হন মুসলিম বন্দিরাও। নবরাত্রিতে হিন্দুরা উপবাস রাখেন। প্রথা মেনে মুসলিম বন্দিরাও তাদের সঙ্গে উপবাস রেখেছেন।জেলসুপার বলেন, এই ঘটনা শুধু বিরল বললে কম বলা হবে। দেশের নানা প্রান্ত থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হওয়ার খবর আসছে, এক সম্প্রদায়ের মানুষ ভিন্ন সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখছে, সেই সময় মুজফ্ফরনগরের জেলে হিন্দুদের সঙ্গে মুসলিমরাও নবরাত্রি পালন করছে সেটা যে অভাবনীয় তা বলাই বাহুল্য। জেল সুপারের বয়ান অনুযায়ী, মুসলিম বন্দিরা হিন্দু বন্দিদের সঙ্গে কথা বলে। জানতে চায়, তারা নবরাত্রি পালন করলে আপত্তি তোলা হবে না। প্রস্তাব শুনে হিন্দু বন্দিরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে। পুজোর পর হিন্দুবন্দিদের যে খাবার খেতে দেওয়া হয়, সেই একই খাবার দেওয়া হয় মুসলিম বন্দিদেরও।

প্রসঙ্গত উল্লেখ্য, এবছর নবরাত্রি শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে। চলবে ৫ অক্টোবর।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু