করিমপুরে গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, গ্রেফতার ৯

পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন জনপ্রতিনিধি তথা নেতা। গ্রেফতার ৯। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিরোধীদের চক্রান্তের শিকার হল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার রাতে নদিয়া(Nadia) জেলার তেহট্ট(Tehatta) মহকুমার করিমপুর(Karimpur)-২ ব্লকের নারায়ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হাসিবুল মণ্ডলকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর বাড়ি নারায়ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের তিয়ারপুর গ্রামে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্রাম্য বিবাদের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত আছে। তাঁদের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় আগে বাম ও কংগ্রেসের ভাল প্রভাব ছিল। কিন্তু পরে সেখানে তৃণমূলের আধিপত্য প্রতিষ্ঠা পায়। এখন নিজেদের সেই হারানো জমি ফিরে পেতে পঞ্চায়েত নির্বাচনের আগে দুষ্কৃতীদের কাজে লাগিয়ে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, সদস্য, নেতাকর্মীদের ভয় দেখাতে চাইছে তাঁরা। তার জেরেই গুলিবিদ্ধ হয়েছেন হাসিবুল। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই ৯জনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, গ্রাম্য বিবাদের জেরে গত কয়েকদিন ধরেই বিবাদ চলছিল এলাকার দুটি গোষ্ঠীর মধ্যে। শনিবার রাতে দলের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন হাসিবুল। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পেয়ে বাইরে বেড়িয়ে এসে হাসিবুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। থানারপাড়া থানার পুলিশ এসে হাসিবুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় এদিন ভোরে তাঁকে বহরমপুরেরভ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই ৯জনকে গ্রেফতার করেছে। তাঁরা তিয়ারপুর গ্রামেরই বাসিন্দা। যারা গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে কিছু বাম সমর্থকও রয়েছেন। পাশাপাশি যারা গ্রেফতার হয়েছেন তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদের সবাইকে রবিবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে