চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পদ্মায় ডুবল ১৭টি ট্রাক, চলছে উদ্ধারকাজ

আন্তর্জাতিক ডেস্ক: পদ্মায় ডুবল ১৭টি ট্রাক। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে নটা নাগাদ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের সহকারীকর্তা নাসির মোহাম্মদ চৌধুরী এই  দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান, ”বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে আমানত শাহ ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছয়। পাঁচ নম্বর ঘাটে ফেরিটি লাগানোর পর হঠাৎ সেটি কাত হয়ে আংশিক ডুবে যায়। ফেরিতে থাকা ট্রাকগুলো তখন নদীতে পড়ে যায়।”  দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই দমকল বাহিনী সেখানে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়।এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার জানিয়েছেন, ‘দৌলতদিয়া ঘাট থেকে শুধু ১৭টি পণ্যবাহীট্রাক নিয়ে ফেরিটি ছেড়ে আসে। দুর্ঘটনাটি ঘটে পাটুরিয়া ঘাটে পৌঁছতেই। তবে ফেরিটি ডুবে যাওয়ার কারণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরিটি তোলার পর দুর্ঘটনার কারণ বোঝা যাবে।’

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ