মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বারস্থ নরেন্দ্র মোদির সরকার

বাংলার সিএমও গ্রিভান্স সেলের সঙ্গে ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’ এর সংযুক্তিকরণ চাইল মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুনলে কিছুটা অবাকই হতে হবে, কিন্তু এটাই চূড়ান্ত বাস্তব। আমজনতার কাছে পৌঁছাতে শেষে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের দ্বারস্থ হল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। যে সরকারের প্রাণভোমরা বিজেপি। সেই বিজেপি যারা আগামী ৬ মাসের মধ্যে বাংলায়(Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে বলে দাবি করছে প্রকাশ্যে। রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে তাঁদের অভাব-অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য অনেক আগেই সিএমও গ্রিভান্স(CMO Grievance) সেল চালু করেছে রাজ্য সরকার। এবার তার সঙ্গে কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পের সংযুক্তিকরণ চাইল মোদি সরকার। এভাবে প্রশাসনকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চায় কেন্দ্র(Central Government)। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে দেওয়া একটি চিঠিতে সংযুক্তিকরণের এই প্রস্তাব দেওয়া হয়েছে।

মমতার চালু করা ‘দুয়ারে সরকার’ ইতিমধ্যেই নজর কেড়েছে দেশের আমজনতার পাশাপাশি নানা বিশেষজ্ঞ মহলের। মমতার চালু করা এই কর্মসূচির কার্যত ভূয়সী প্রশংসা করেছেন সেই সব বিশেষজ্ঞরা। কর্মসূচির প্রশংসা এসেছে বিদেশের দরবার থেকেও। কিন্তু দুর্ভাগ্য গোটা দেশে এই ধরনের কোনও কর্মসূচি চালু করার পথে হাঁটা দেয়নি মোদি সরকার। ফলে আমজনতার সঙ্গে মোদি সরকারের সরাসরি সংযোগসাধনের কোনও রাস্তা নেই। এই সমস্যা কাটিয়ে উঠতেই এবার বাংলার মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বারস্থ হয়েছে মোদি সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সিএমও গ্রিভান্স সেল মানুষের অভাব অভিযোগ জেনে তা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নিয়ে বেশ কয়েক বছর ধরেই সুখ্যাতি ও প্রশংসা পেয়ে চলেছে। এখনও পর্যন্ত সেখানে জমা পড়া অভিযোগের সংখ্যা প্রায় ১১ লক্ষ ২৭ হাজার ৭৬৩টি। এর মধ্যে ১১ লক্ষ ২৫ হাজার ৯৯৯টি অভিযোগের নিষ্পত্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সমস্যার নিরিখে সমাধানের হার ৯৯.৮৪ শতাংশ। এই পরিসংখ্যানই নজর কেড়েছে মোদি সরকারের।

এর পরেই এবার কেন্দ্রের তরফে মোদি সরকার সাহায্য চাইল বাংলার রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’ সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সিএমও গ্রিভান্স সেলের সঙ্গে। এই প্রসঙ্গে কেন্দ্র সরকার রাজ্যকে যে চিঠি পাঠিয়েছে তার কিছুটা অংশ নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, এই সংযুক্তিকরণের মাধ্যমে প্রশাসনকে মানুষের দুয়ারে নিয়ে যেতে উদ্যোগী হতে চাইছে কেন্দ্র। ‘এক দেশ এক পোর্টাল’ নীতিকে আরও সুদৃঢ় ভাবে তুলে ধরা যাবে এই নীতির জন্য। দেশের মানুষের সমস্যা, অভাব-অভিযোগগুলি জেনে সমাধান করা অনেক সহজ হবে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সংযুক্তিকরণের প্রস্তাবে সায় না দেওয়ার সম্ভাবনাই বেশি রাজ্যের তরফে। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এখন প্রশ্ন হচ্ছে এই সংযুক্তিকরণ কী শুধুই পরিষেবা প্রদানের লক্ষ্যে চেয়েছে মোদি সরকার নাকি এর পিছনে রাজনীতির অঙ্কও আছে? রাজনীতির বিশেষজ্ঞদের ধারনা, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। দেশজুড়ে নানা কারণে মোদি সরকার ও বিজেপির জনপ্রিয়তা নীচের দিকে নেমে চলেছে। এমনকি বাংলার ১৮টি আসনও যে আর বিজেপি ধরে রাখতে পারবে না সেটাও ক্রমশ পরিষ্কার হচ্ছে। এই অবস্থায় মোদি সরকার চাইছে মমতার সরকারের সাফল্যে ভাগ বসিয়ে কিছুটা হলেও ভেসে থাকতে। আর সেটা বুঝেই মমতার সরকারও এখন কেন্দ্রের প্রস্তাব নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর