‘মৃত্যু আমাদের এক করবে’, প্রেমিকা আত্মঘাতী কিন্তু পিছু হঠল ‘রোমিও’!

ঘটনা বালুরঘাট থানার। অভিযোগ, ভিডিও কল করে একসঙ্গে আত্মহত্যার 'উপায়' বাতলে ছিল প্রেমিক। দায়ের করা হয়েছে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে আপত্তি ছিল না পরিবারের। তবে নাবালিকা বিয়েকে প্রশ্রয় দেয়নি প্রেমিকার পরিবার। আর এতেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় রোমিও- জুলিয়েট থুড়ি বালুরঘাটের প্রেমিক-প্রেমিকা। নিজেরা ঠিক করে ফেলেছিল,  ‘এক্ষুনি’ বিয়ে মানবে না পরিবার। তাই মৃত্যুই ‘এই মুহূর্তে’ মিলিয়ে দিতে পারে তাদের‌। আত্মহত্যার (SUICIDE) মতো ঘৃণ্য কাজের সিদ্ধান্ত নিয়েছিল তারা। প্রেমিকা আত্মহত্যা করলেও, পিছিয়ে যায় ‘পথ প্রদর্শক’, ‘বীর’ মহান প্রেমিক! অন্তত অভিযোগ এমনটাই। ইতিমধ্যেই মৃতার পরিবারের পক্ষ থেকে ওই যুবকসহ ৩  জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা বালুরঘাট থানার। অভিযোগ, ভিডিও কল করে একসঙ্গে আত্মহত্যার ‘উপায়’ বাতলে ছিল প্রেমিক। এরপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নাবালিকা প্রেমিকা। আর নিজের সিদ্ধান্ত থেকে পিছু হঠে প্রেমিক মহোদয়। আরও অভিযোগ, বিয়ের জন্য চাপ দিত ‘রোমিও’।

নাবালিকার আত্মহত্যার পরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার  পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে যুবক। মৃতার দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের