নন্দীগ্রামের একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রামঃ বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।গ্রামের দুটো মন্দির, একটা মনসা, ও একটি রাস মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।মনসা মন্দির থেকে পুজোর সব সামগ্রি, ও গহনা, এবং রাস মন্দিরের প্রাণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এমনকি স্থানীর এক ব্যক্তির বাড়ি থেকে সাইকেল চুরির(Cycle Theft) ঘটনাও ঘটেছে। এক রাতে একের পর এক চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে পুলিশ(Police) ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চুরি হওয়া গহনা ও বাসনপত্রের মূল্য কত তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

একের পর এক মন্দির ও বাড়িতে চুরির ঘটনায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মন্দিরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজে এক যুবককে সন্দেহজনকভাবে গভীর রাতে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। ওই যুবককে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বহিরাগত দুষ্কৃতীরা এই ছুটির ঘটনার সঙ্গে যুক্ত। মন্দিরগুলি(Temple) থেকে দুষ্কৃতিদের আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ।গ্রামগুলিতে রাতের নৈশ প্রহরীর ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মাদকাসক্ত যুবকরা এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দিচ্ছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,উত্তর ২৪ পরগনা জেলার বাগদা(Bagda), বনগাঁ এবং সীমান্তবর্তী থানা এলাকা গুলিতে সেখানকার প্রশাসন কালীপূজো এবং দীপাবলি মরসুমে সবাই যাতে একসঙ্গে বাড়ি ছেড়ে প্রতিমা দর্শন করতে অন্যত্র চলে না যান তা নিয়ে ব্যাপকভাবে জনসংযোগ প্রচার চালায়। চুরি, ছিনতাই ও অন্যান্য সমাজবিরোধী কার্যকর্ম রুখতে প্রশাসনের এই উদ্যোগ ছিল প্রশংসনীয় । সেখানে বড় কোন অপরাধের ঘটনা না ঘটলেও, নন্দীগ্রামে(Nandigram) এক রাতে পরপর এই চুরির ঘটনায় কিছুটা হলেও পুলিশ সমালোচনার মুখে পড়েছে।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের